বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

চলতি বছর ঢাকায় বাংলাদেশ-নেপালের এফওসি বৈঠক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ১২৪ সময় দেখুন


চলতি বছর ঢাকায় বাংলাদেশ ও নেপালের মধ্যে ফরেন অফিস কনসারটেশন বা এফওসি বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হবে। সেখানে প্রাধান্য পাবে বাণিজ্য, জলবিদ্যুৎ এবং জনগণের সঙ্গে জনগণের যোগাযোগসহ দ্বিপাক্ষিক সহযোগিতা।

সোমবার (৩০ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারি। এ সময় পররাষ্ট্রসচিব এফওসি বৈঠকের প্রসঙ্গ তোলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে একথা বলা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পররাষ্ট্রসচিবকে নতুন দায়িত্ব গ্রহণের জন্য অভিবন্দন জানান রাষ্ট্রদূত। সাক্ষাৎকালে তারা বাণিজ্য, জলবিদ্যুৎ এবং জনগণের সঙ্গে জনগণের যোগাযোগসহ দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা করেছেন।

বাংলাদেশ ও নেপালের মধ্যে চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে পররাষ্ট্রসচিব দুই দেশের মধ্যে সহযোগিতা জোরদারে গুরুত্ব দেন।
তিনি জানান, পরবর্তী সময়ে ফরেন অফিস কনসারটেশন বা এফওসি ঢাকায় চলতি বছরের সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে। আর বাংলাদেশ নেপাল পক্ষকে স্বাগত জানাতে প্রস্তুত। তারা সার্ক এবং বিমসটেকের কাঠামোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা গভীর করার তাৎপর্য তুলে ধরেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর