Last Updated:
কলকাতা: টানা বৃষ্টি আর ঘূর্ণাবর্তের জেরে রাজ্যের একাধিক জেলা জলমগ্ন। শহর হোক বা শহরতলি—বৃষ্টি থামলেও জল নামছে না বহু এলাকায়। এমন পরিস্থিতিতে রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ প্রশাসনের সব স্তরকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন।
সব জেলার জেলাশাসকদের কাছে বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে বৃষ্টির পরবর্তীকালে জমা জল ও ক্ষয়ক্ষতির বিষয়ে। জলমগ্ন এলাকার তালিকা, সেখানকার মানুষের অবস্থা ও সম্ভাব্য ঝুঁকির জায়গাগুলিকে চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসনকে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের উপরে একটি ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে। এর প্রভাবে আগামী ৪৮ ঘণ্টায় আরও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা-সহ একাধিক জেলায় জল জমে রয়েছে বহু নীচু এলাকায়।
কলকাতা শহরের বহু অঞ্চলে—বিশেষত বেহালা, কসবা, টালিগঞ্জ, সাঁতরাগাছি, নিউ আলিপুর—বৃষ্টি থামলেও এখনও হাঁটুজলের সমস্যা রয়ে গিয়েছে। কোথাও কোথাও জলবন্দি বহু পরিবার।
জেলাশাসকদের বলা হয়েছে—
জেলাশাসকদের কাছ থেকে রিপোর্ট পেলে মুখ্যসচিবের নেতৃত্বে নেওয়া হবে পরবর্তী সিদ্ধান্ত। প্রয়োজনে সেনা ও বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও প্রস্তুত রাখতে বলা হয়েছে।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
July 08, 2025 10:08 PM IST
অতিবৃষ্টিতে বাড়ছে উদ্বেগ! কোথায় কী পরিস্থিতি? খতিয়ে দেখে রিপোর্ট পাঠানোর নির্দেশ মুখ্যসচিবের