বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

ইন্দোনেশিয়ার ওপর ১৯% শুল্কারোপ ট্রাম্পের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ১২৮ সময় দেখুন


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইন্দোনেশিয়ার পণ্যে ১৯ শতাংশ আমদানি শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। একইসঙ্গে তিনি জানান, দেশটির সঙ্গে একটি বাণিজ্য চুক্তি হয়েছে যার আওতায় ইন্দোনেশিয়া যুক্তরাষ্ট্র থেকে বিলিয়ন ডলারের জ্বালানি, কৃষিপণ্য এবং ৫০টি বোয়িং জেট বিমান কিনবে।

মঙ্গলবার (১৫ জুলাই) ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ এক পোস্টে বলেন, ‘এই চুক্তির আওতায় ইন্দোনেশিয়া ১৫ বিলিয়ন ডলারের মার্কিন জ্বালানি, ৪.৫ বিলিয়ন ডলারের কৃষিপণ্য এবং ৫০টি বোয়িং জেট কিনবে।’

তিনি আরও জানান, যারা উচ্চ শুল্ক এড়াতে পণ্য ট্রান্সশিপমেন্ট করেছে, তাদের পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করা হবে।

ট্রাম্প দাবি করেন, এটি সব পক্ষের জন্যই একটি চমৎকার চুক্তি। যদিও ঘোষণার পর বোয়িং কোম্পানির শেয়ারের দামে বড় কোনো পরিবর্তন দেখা যায়নি।

এর আগে গত সপ্তাহে ট্রাম্প ইন্দোনেশিয়ার পণ্যে ৩২ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন, যা আগামী ১ আগস্ট থেকে কার্যকর হওয়ার কথা ছিল। তবে বর্তমানে ১৯ শতাংশ শুল্কের ঘোষণা দিলেও এই হারে কার্যকর হওয়ার নির্দিষ্ট তারিখ এখনও জানানো হয়নি।

এ পর্যন্ত যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন, জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, কানাডা ও মেক্সিকোসহ ২০টির বেশি দেশের কাছে নতুন শুল্ক হারের চিঠি পাঠিয়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর