Last Updated:
সন্দেশখালি: গতকাল গোপন সূত্রে খবর পেয়ে সন্দেশখালির একটি গোপন ডেরায় হানা দেয় সন্দেশখালি থানার পুলিশ। সেখান থেকে কোটি টাকার অধিক জাল নোট সহ এই দুই পাচারকারীকে গ্রেফতার করে পুলিশ ।
তদন্তের স্বার্থে ধৃতদের নাম ও ঠিকানা পুলিশ গোপন রেখেছে।এই কর্মকান্ডের সঙ্গে আরও কারা জড়িত এবং এই বিপুল টাকা কোথা থেকে নিয়ে আসা হল এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তার পূর্ণাঙ্গ তদন্ত করছে সন্দেশখালি থানার পুলিশ।
টাকার পরিমান পুলিশের পক্ষ থেকে প্রেস মিট করে বিকালে জানানো হবে বলে জানিয়েছে বসিরহাট জেলা পুলিশ । পুরো ঘটনার জোরকদম তদন্ত চালাচ্ছে পুলিশ৷
অনুপম সাহা
Kolkata,West Bengal
July 19, 2025 3:04 PM IST