মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন

প্রথমার্ধে আয় বেড়েছে পূবালী ব্যাংকের – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ২৫৪ সময় দেখুন


মো: মাহিদুল ইসলাম।। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি পূবালী ব্যাংক পিএলসি গত ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৫-জুন’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গত বছরের একই সময়ের তুলনায় আলোচ্য প্রান্তিকের কোম্পানিটির শেয়ার প্রতি আয় বেড়েছে প্রায় ৩৪ শতাংশ।

বুধবার (৩০ জুলাই) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্রমতে, চলতি হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২৫-জুন’২৫) কোম্পানিটির আয় হয়েছে ৪.৪৪ টাকা। গত বছরের একই সময়ে আয় ছিল ৩.৩২ টাকা।

এছাড়া, গত ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ৪৪ টাকা ১৭ পয়সা যা আগের বছর একই সম ছিল ৩৯.৩৭ টাকা।

দুই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ৩৮ টাকা ৫৪ পয়সা, যা গত বছরের একই সময়ে ৩৮ টাকা ৩৮ পয়সা।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর