বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

ভারতের পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ১৩১ সময় দেখুন


ভারত থেকে যুক্তরাষ্ট্রে রফতানি করা পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, আগামী ১ আগস্ট থেকে নতুন এ শুল্কনীতি কার্যকর হবে।

বুধবার (৩০ জুলাই) ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়। ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টের মাধ্যমে এ ঘোষাণা দিয়েছিলেন।

ট্রাম্প লিখেছেন, ‘যদিও ভারত আমাদের বন্ধু… বছরের পর বছর ধরে আমরা তাদের সঙ্গে তুলনামূলকভাবে কম ব্যবসা করেছি। কারণ তাদের শুল্ক অনেক বেশি, যা বিশ্বের মধ্যে সর্বোচ্চ। যেকোনো দেশের মধ্যে সবচেয়ে কঠোর এবং অপ্রীতিকর অ-আর্থিক বাণিজ্য বাধা রয়েছে ভারতের।’

তিনি আরও উল্লেখ করেন, ‘ভারত সব সময় রাশিয়া থেকে তাদের সামরিক সরঞ্জামের একটি বিশাল অংশ কিনেছে। এমন কি রাশিয়ার জ্বালানির সবচেয়ে বড় ক্রেতাও ভারত।’

এই ঘোষণাটি এমন সময়ে এসেছে যখন ভারত এবং যুক্তরাষ্ট্র একটি বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার চেষ্টা করছিল। ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ জেমিসন গ্রিয়ার সোমবার জানিয়েছিলেন, ট্রাম্প প্রশাসনের ভারত-এর সাথে আলোচনার জন্য আরও সময় প্রয়োজন, যাতে আমেরিকান রফতানির জন্য ভারত তাদের বাজার কতটা মুক্ত তা যাচাই করা যায়।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর