মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News আ.লীগ নেতা হত্যা: বিএনপির ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা কর্ণফুলীতে বিদেশ পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার কর্ণফুলীতে ইছানগর খালপাড় সড়ক পরিদর্শনে সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৬ বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনে জবাবদিহিতা ও বর্তমান সহিংসতার অবসান চায় ইইউ স্কুল-কলেজের গভর্নিং বডির নির্বাচন স্থগিতের বিজ্ঞপ্তি কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল

চট্টগ্রামে উদ্বোধন হলো কিউকম চট্টগ্রাম বাজাজ সেন্টার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৫ আগস্ট, ২০২১
  • ৪৭৪ সময় দেখুন
চট্টগ্রামে উদ্বোধন হলো কিউকম চট্টগ্রাম বাজাজ সেন্টার


চট্টগ্রামে উদ্বোধন হয়েছে কিউকম চট্টগ্রাম বাজাজ সেন্টার। কিউকম এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা রিপন মিয়া চট্টগ্রাম বাজাজ সেন্টারের উদ্বোধন করেন। এর মাধ্যমে এখন থেকে কিউকম এর চট্টগ্রামের গ্রাহকেরা চট্টগ্রাম থেকেই তাদের বাজাজ মোটরবাইকের ডেলিভারি নিতে পারবেন। চট্টগ্রাম কোতয়ালি মোড়ে বাংলাদেশ ব্যাংক এর বিপরীতে “চিটাগাং বাজাজ” শোরুম এর মাধ্যমে চট্টগ্রামের কিউকম গ্রাহকরা বাজাজ বাইক ডেলিভেরি নিতে পারবেন যেটি কিউকম বাজাজ সেন্টার নামে পরিচালিত হবে।

উল্লেখ্য, আজ চট্টগ্রামে তিন হাজার গ্রাহকের সাথে কিউকম এর মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যায় চট্টগ্রামের বারকোড রেস্টুরেন্টে এ মিলনমেলার আয়োজন করা হয়। এই মিলনমেলায় উপস্থিত ছিলেন কিউকম এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা রিপন মিয়া এবং কিউকমের প্রধান জনসংযোগ কর্মকর্তা হুমায়ুন কবির নিরব। এছাড়াও কিউকমের অন্যান্য কর্মকর্তা, গ্রাহক, বিক্রেতা এবং কিউকম এর শুভানুধ্যায়ী ও শুভাকাঙ্খীরা মিলনমেলায় উপস্থিত ছিলেন।

এ প্রসঙ্গে কিউকমের প্রধান নির্বাহী রিপন মিয়া বলেন, আমরা বন্দরনগরী চট্টগ্রামে সম্পূর্ণ বিশেষভাবে কিউকমের কার্যক্রম চালাতে চাই। সবার জন্য আরও চমক আসছে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর