পুঁজিবাজার ডেস্ক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত তিনটি কোম্পানির পর্ষদ সভা চলতি সপ্তাহে অনুষ্ঠিত হবে। কোম্পানি তিনটি হলো স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
স্ট্যান্ডার্ড সিরামিক: কোম্পানিটির পর্ষদ সভা ২৭ ফেব্রুয়ারি বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় চলতি ২০২৩-২৪ হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে।
ইউনাইটেড ইন্স্যুরেন্স: কোম্পানিটির পর্ষদ সভা ২৭ ফেব্রুয়ারি বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে।
লাফার্জহোলসিম: কোম্পানিটির পর্ষদ সভা ২৯ ফেব্রুয়ারি বিকাল সাড়ে ৫টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর ২০২৩ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি লভ্যাংশ ঘোষণা করা হবে।