শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন

জবিতে সম্পূরক বৃত্তি ও জকসুর রোডম্যাপের দাবিতে অবস্থান কর্মসূচি।

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ৪৩৩ সময় দেখুন
জবিতে সম্পূরক বৃত্তি ও জকসুর রোডম্যাপের দাবিতে  অবস্থান কর্মসূচি।

শিমুল মোড়ল(জবি প্রতিনিধি):
আজ ৪ আগস্ট (সোমবার) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীদের সমন্বয়ে
‘সম্পূরক বৃত্তি ও জকসু চাই আন্দোলন ‘ এর ব্যানারে ভিসি ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে।

জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তীতে দেশের প্রায় সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ছাত্র
সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হলেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চিত্র সম্পূর্ণ বিপরীত। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, জকসুর বিধান পাস করতে আইন মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। সেখান থেকে পাস হয়ে এলে পরবর্তী কার্যক্রম শুরু করবে। এছাড়াও শিক্ষার্থীদের সম্পূরক বৃত্তি প্রদান বিষয়ে বলেন, ইউজিসি এর কাছ থেকে অর্থ পাওয়ার সাথে সাথেই তাঁরা বৃত্তি প্রদান করবেন।

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠন ” আপ বাংলাদেশ” এর আহ্বায়ক এক ফেসবুক পোস্টে জানান, ”
জবিয়ানদের সকল দাবি অতিদ্রুত পূরণ করতে হবে। সম্পূরক বৃত্তি নিয়ে সুস্পষ্ট বার্তা দিতে হবে। জকসু বাস্তবায়ন করতে হবে”। এছাড়াও এ অবস্থান কর্মসূচিতে শিবির, ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদ,বাগছাস সহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা সহমত প্রকাশ করে।

জকসুর বিষয়ে জানতে চাইলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক সাধারণ শিক্ষার্থী বলেন,” জকসুর থেকে সম্পূরক বৃত্তি আগে প্রয়োজন। কারণ জকসু হলেই তো জবি আর ঢাবি হয়ে যাবে না “। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের এক শিক্ষার্থী বলেন, ” জকসু একটি লম্বা প্রসেস এর বিষয়। এই প্রসেস শেষ হতে আরো অনেক সময় লাগবে এবং এভাবে যদি আমাদের অধিকার আাদায় করতে চাই তাহলে অনেক দেরি হবে যেটা মোটেই কাম্য নয়। যার কারনে একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে আমি সম্পূরক বৃত্তিকে অগ্রাধিকারে রাখতে চাই”।

ডাকসু(ঢাবি) ,রাকসু(রাবি,)জাকসু (জাবি) এর নির্বাচনের তফসিল ঘোষণা করা হলেও জকসুর আইন পাস না হওয়ায় হতাশা ব্যক্ত করেন সাধারণ শিক্ষার্থীরা ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর