বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম :
Karan Johar Says Akshay Kumar Is The Only Superstar Who Gives A Chance To Debut Directors | Bollywood News IND vs NZ 2nd Test: India’s old nemesis Matt Henry awaits them at his home ground in Christchurch | Cricket News বৃহস্পতিবার সারাদেশে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি সফল করার আহ্বান আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News

কর্ণফুলীতে দুরন্ত দুর্বারের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ১৩৮ সময় দেখুন
কর্ণফুলীতে দুরন্ত দুর্বারের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

মো. সিরাজুল ইসলাম, কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

আগামীতে খেজুর রসের ঘাটতি পূরণের লক্ষ্যে দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন দুরন্ত দুর্বারের উদ্যোগে মাসব্যাপী খেজুর চারা ও সুপারি চারা রোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৮ আগস্ট) সকাল ১১ টার দিকে কর্ণফুলী উপজেলার বিভিন্ন কবরস্থানে মাসব্যাপী গাছের চারা রোপন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে উপজেলার বিভিন্ন কবরস্থানে গাছের চারা রোপনের প্রথম কার্য দিবসে চরপাথরঘাটা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চার বাড়ি কবরস্থানে বৃক্ষরোপনের মধ্য দিয়ে কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের সভাপতি লায়ন রমজান আলী রমুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চরপাথরঘাটা ইউনিয়নের সদ্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু তাহের।

সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলামের সঞ্চালনায় উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন জাগরণী সংঘের প্রধান উপদেষ্টা মো. শাহাজান ফারুকী।

প্রধান অতিথি বলেন, গাছের সাথে আমাদের গভীর মিতালি রয়েছে। গাছ থেকে আমরা অক্সিজেন পাই, যা আমাদের বেঁচে থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ উপাদান। গাছ বাঁচলে, জীবন বাঁচবে। তাই আমাদের সবারই গাছ লাগানোর পাশাপাশি গাছের যত্ন নিতে হবে। তিনি আরো বলেন, এ সংগঠনের মত এলাকার অন্যান্য সংগঠনগুলোকে বৃক্ষরোপনে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জাগরণী সংঘের উপদেষ্টা নুর ইসলাম, মুক্ত বিহঙ্গের প্রতিষ্ঠাতা মো. সেলিম খাঁন, ফরিদ জুয়েল মেম্বার, দুরন্ত দুর্বারের সাবেক সভাপতি জলিল আহমেদ, আয়েশা মেম্বার, মুক্ত বিহঙ্গের সভাপতি জোস মোহাম্মদ, জাগরণী সংঘের সেক্রেটারি রুবেল আহমেদ, সাইফুদ্দিন, জয়নাল, আশরাফ আলী, রুবেল, মাসুদ, ইমরানহ হোসেন, মুন্না, সিফাত, আবিদ ও প্রমূখ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর