শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন

খালেদা জিয়ার জন্মবার্ষিকী ও সুস্থতা কামনায় জবি ছাত্রদলের দোয়া মাহফিল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ১০৩ সময় দেখুন


ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী ও তার শারীরিক সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদল। এ উপলক্ষ্যে অসহায় ও দরিদ্রদের মাঝে খাবারও বিতরণ করা হয়।

শুক্রবার (১৫ আগস্ট) আসরের নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোশারফ হোসেন বলেন,‘বেগম খালেদা ছিলেন একজন আপোষহীন নেত্রী। তার নেতৃত্বে দেশ ও জাতি সমৃদ্ধ হয়েছে। তার জন্মদিনে শুভেচ্ছা ও সুস্থতা কামনা করছি।’

জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে ধারণ করেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়ার হাত ধরেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল। আমরা তার জন্মদিনে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। তিনি যেন শারীরিকভাবে সুস্থ হয়ে ওঠেন। জনগণের কল্যাণে কাজ করতে পারে। তিনি এক আপসহীন নেত্রী। তার হাতে দেশ ও জাতি নিরাপদ আমরা চাই তিনি আমাদের মাঝে বেঁচে থাকুক বহুদিন।’

ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, ‘আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরমতসহিষ্ণু আচরণ বাংলাদেশের গণতান্ত্রিক চিন্তাকে অনন্য উচ্চতায় নিয়ে যায়। যা আমাদের পরবর্তী বাংলাদেশ গড়তে সাহায্য করবে।’

দোয়া মাহফিলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার হোসেন, রবিউল আওয়াল, গোলাম রাব্বানী, আহসান মিঠু, রাসেল মিয়া, ইমরান হাসানসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর