বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

মিয়ানমারে সাধারণ নির্বাচন ২৮ ডিসেম্বর

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ১২০ সময় দেখুন


মিয়ানমারে সাধারণ নির্বাচনের প্রথম ধাপ ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছে মিয়ানমারের নির্বাচন কমিশন। এদিকে, দেশজুড়ে গৃহযুদ্ধ চলাকালীন সময়েই নির্বাচনের তারিখ জানানো হলো। দেশের এই বিশৃঙ্খল পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ নেই জান্তার। এ নিয়ে বিপাকে আন্তর্জাতিক পর্যবেক্ষকরাও।

সোমবার (১৮ আগস্ট) মিয়ানমার নির্বাচন কমিশনের এক বিবৃতিতে বলা হয়, ‘পার্লামেন্টে বহুদলীয় গণতান্ত্রিক সাধারণ নির্বাচনের প্রথম ধাপ ২০২৫ সালের ২৮ ডিসেম্বর (রোববার) শুরু হবে। পরবর্তী ধাপগুলোর তারিখ পরে ঘোষণা করা হবে।’

২০২১ সালের ফেব্রুয়ারিতে মিয়ানমারে নির্বাচিত গণতান্ত্রিক সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে জান্তা। দেশটিতে এর পর থেকে সামরিক বাহিনীর সঙ্গে গণতন্ত্রপন্থী গেরিলাযোদ্ধা ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর বিভিন্ন সশস্ত্র সংগঠনের সংঘাত চলছে।

এদিকে, দেশটির সরকারবিরোধীরা জানিয়ে দিয়েছে, তারা নিজেদের নিয়ন্ত্রণে থাকা এলাকাগুলোয় নির্বাচন হতে দেবে না।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর