মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:২১ অপরাহ্ন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভার নতুন তারিখ ঘোষণা – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ১৩৭ সময় দেখুন


পুঁজিবাজার ডেস্ক: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত কোম্পানি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি পর্ষদ সভার নতুন তারিখ ঘোষণা করেছে। আগামী ২৬ আগস্ট বিকাল ০৩ টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আলোচিত সভায় ৩১ ডিসেম্বর,২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। একই সভায়, গত ৩১ মার্চ,২০২৫ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৫ থেকে মার্চ’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, ২০২৩ সালের সমাপ্ত বছরের কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৯৫ পয়সা যা ২০২২ সালে হয়েছিল ৩ টাকা ৮৩ পয়সা, ২০২২ সাল ছিল ২ টাকা ৯৯ পয়সা, ২০২০ সালে ছিল ২ টাকা ৯৮ পয়সা ও ২০১৯ সালে ছিল ৩ টাকা ৪০ পয়সা।

কোম্পানির গত ৫ বছরের শেয়ার প্রতি নিট সম্পদ হয়েছে ২০২৩ সালে ৪৫ টাকা ২৪ পয়সা যা ২০২২ সালে ছিল ৪৩ টাকা ২১ পয়সা, ২০২১ সালে ছিল ৪০ টাকা ৮২ পয়সা, ২০২০ সালে ছিল ৩৮ টাকা ৮৯ পয়সা ও ২০১৯ সালে ছিল ৩৬ টাকা ৮৮ পয়সা।

পর্যবেক্ষণে দেখা যায়, কোম্পানিটি ২০০০ কোটি টাকা মূলধন নিয়ে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে ১৯৮৫ সালে তালিকাভূক্ত হয়েছে। কোম্পানির বর্তমান পরিশোধিত মূলধনের পরিমান ১৬১০ কোটি টাকা। কোম্পানির মোট শেয়ার ১৬০ কোটি ৯৯ লাখ ৯০ হাজার ৬৬৮।

তথ্য অনুসারে, গত বছর কোম্পানিটির শেয়ার দর উঠানামা হয়েছে ৩২.৬ টাকা থেকে ৭১.১ টাকার মধ্যে। গতকাল সমাপনি দর ছিল ৪৪.৯ টাকা এবং আজকের ওপেনিং দর ছিল ৪৫ টাকা এবং সর্বশেষ সমাপনি দর ছিল ৪৪.৪ টাকা। ১৯৮৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে কোম্পানিটি বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর