মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:০১ অপরাহ্ন

ইস্টার্ন হাউজিংয়ের পর্ষদ সভার তারিখ ঘোষণা – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩০ সময় দেখুন


পুঁজিবাজার ডেস্ক: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত প্রতিষ্ঠান ইস্টার্ন হাউজিং লিমিটেড পরিচালনা পর্ষদ সভার তারিখ ও সময়সূচি ঘোষণা করেছে। আগামী ০৯ সেপ্টেম্বর, বিকাল সাড়ে ৩টায় এ সভা অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, আলোচিত সভায় গত ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ ওই প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, ২০২৪ সালের সমাপ্ত বছরের কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ০৪ পয়সা যা ২০২৩ সালে হয়েছিল ৭ টাকা ৩৭ পয়সা, ২০২২ সাল ছিল ৫ টাকা ৮৮ পয়সা, ২০২১ সালে ছিল ৩ টাকা ৯৮ পয়সা ও ২০২০ সালে ৩ ছিল ১২ পয়সা।

কোম্পানির গত ৫ বছরের শেয়ার প্রতি নিট সম্পদ হয়েছে ২০২৪ সালে ৮৩ টাকা ৬২ পয়সা যা ২০২৩ সালে ছিল ৮০ টাকা ০৮ পয়সা, ২০২২ সালে ছিল ৭৪ টাকা ৭১ পয়সা, ২০২১ সালে ছিল ৭০ টাকা ৩৩ পয়সা ও ২০২০ সালে ছিল ৬২ টাকা ৪৭ পয়সা।

লভ্যাংশ সংক্রান্ত তথ্য পর্যবেক্ষনে দেখা যায়, কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২০২৪ সালে দিয়েছে ১৯ শতাংশ নগদ, ২০২৩ সালে দিয়েছে ২৫ শতাংশ নগদ, ২০২২ সালে দিয়েছে ২০ শতাংশ নগদ, ২০২১ সালে ১৫ শতাংশ নগদ এবং ২০২০ সালে ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

পর্যবেক্ষণে দেখা যায়, কোম্পানিটি ২০০ কোটি টাকা মূলধন নিয়ে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে ১৯৯৪ সালে তালিকাভূক্ত হয়েছে। কোম্পানির বর্তমান পরিশোধিত মূলধনের পরিমান ৯৩ কোটি ৩০ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ার ৯ কোটি ৩৩ লাখ ৪৫ হাজার ১৫৩।

ডিএসই’র তথ্য অনুযায়ি ৩১ জুলাই, ২০২৫ ইং তারিখে উদ্যোক্তা পরিচালকের হাতে রয়েছে ৫০.৩৬ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর হাতে রয়েছে ২৭.২৫ শতাংশ শেয়ার, বিদেশী বিনিয়োগকারীর হাতে রয়েছে .০১ শতাংশ শেয়ার এবং সাধারণ বিনিয়োগকারীর হাতে রয়েছে ২২.৩৮ শতাংশ শেয়ার।

তথ্য অনুসারে, গত বছর কোম্পানিটির শেয়ার দর উঠানামা হয়েছে ৪৭.৩ টাকা থেকে ৯৩.৮ টাকার মধ্যে। গতকাল সমাপনি দর ছিল ৯২.৫ টাকা এবং আজকের ওপেনিং দর ছিল ৯৩.১ টাকা এবং সর্বশেষ সমাপনি দর ছিল ৯২ টাকা। ১৯৯৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে কোম্পানিটি বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর