বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৭ সময় দেখুন


ব্যবসায়ী ও রাজনীতিক আনুতিন চার্নভিরাকুলকে থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছে দেশটির সংসদ। গত দুই বছরে এটি থাইল্যান্ডের তৃতীয় প্রধানমন্ত্রী পরিবর্তন, যেখানে ধারাবাহিকভাবে আদালতের রায়ে নেতাদের পদচ্যুত হতে হয়েছে।

গত সপ্তাহে দেশটির সাংবিধানিক আদালত সীমান্ত বিরোধ মোকাবিলায় নৈতিকতার লঙ্ঘনের অভিযোগে প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রাকে অপসারণ করে।

৫৮ বছর বয়সী আনুতিন একজন অভিজ্ঞ রাজনীতিবিদ ও আলোচক হিসেবে পরিচিত। ২০২২ সালে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে তিনি থাইল্যান্ডে গাঁজার আইন শিথিল করার উদ্যোগ নেন। তিনি রাজনীতির পাশাপাশি ব্যক্তিগতভাবে বিমান চালক।

তার দল ভুমজাইথাই মাত্র ৬৯টি আসন পেয়েছে, ফলে ক্ষমতায় টিকে থাকতে তাকে বড় দলের সমর্থনের প্রয়োজন। শেষ পর্যন্ত সংসদের বৃহত্তম দল পিপলস পার্টির সমর্থনেই তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হন। তবে শর্তসাপেক্ষে চার মাসের মধ্যে নতুন নির্বাচন আহ্বান এবং সামরিক সরকারের প্রণীত সংবিধান সংশোধন প্রক্রিয়া শুরু করতে হবে।

এরই মধ্যে সাবেক প্রধানমন্ত্রী তাকসিন সিনাওয়াত্রা দেশ ছেড়ে দুবাই গেছেন চিকিৎসার জন্য। তবে তিনি জানিয়েছেন, ৯ সেপ্টেম্বর আদালতে হাজিরার জন্য দেশে ফিরবেন। তাকসিন ও তার বোন ইয়িংলাক অতীতে যথাক্রমে ২০০৬ ও ২০১৪ সালে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর