মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:০১ অপরাহ্ন

কর্নফুলি ইন্সুরেন্সের লভ্যাংশ বিতরণ সম্পন্ন – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৩ সময় দেখুন


পুঁজিবাজার ডেস্ক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত কোম্পানি কর্নফুলি ইন্সুরেন্স পিএলসি গত ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত হিসাববছরে জন্য ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের বিইএফটিএন সিস্টেমের মাধ্যমে পাঠিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটি সমাপ্ত হিসাববছরের জন্য বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, ২০২৪ সালের সমাপ্ত বছরের কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছ ২ টাকা ১৫ পয়সা যা ২০২৩ সালে আয় হয়েছিল ১ টাকা ৮৯ পয়সা, ২০২২ সাল ছিল ১ টাকা ৮৬ পয়সা, ২০২১ সালে ছিল ২ টাকা ৩৭ পয়সা ও ২০২০ সালে ছিল ১ টাকা ৫৭ পয়সা।

কোম্পানির গত ৫ বছরের শেয়ার প্রতি নিট সম্পদ হয়েছে ২০২৪ সালে ২২ টাকা ৭৫ পয়সা যা ২০২৩ সালে ছিল ২১ টাকা ৬১ পয়সা, ২০২২ সালে ছিল ২০ টাকা ৭২ পয়সা ও ২০২১ সালে ছিল ২০ টাকা ১৯ পয়সা ও ২০২০ সালে ১৮ টাকা ৮২ পয়সা।

লভ্যাংশ সংক্রান্ত তথ্য পর্যবেক্ষনে দেখা যায়, কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২০২৪ সালে দিয়েছে ১০ শতাংশ নগদ, ২০২৩ সালে দিয়েছে ১০ শতাংশ নগদ, ২০২২ সালে দিয়েছে ১০ শতাংশ নগদ, ২০২১ সালে ১২ শতাংশ নগদ এবং ২০২০ সালে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

পর্যবেক্ষণে দেখা যায়, কোম্পানিটি ৬০ কোটি টাকা মূলধন নিয়ে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে ১৯৯৫ সালে তালিকাভূক্ত হয়েছে। কোম্পানির বর্তমান পরিশোধিত মূলধনের পরিমান ৪৪ কোটি ৯০ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ার ৪ কোটি ৪৮ লাখ ৭৬ হাজার ১১৩।

ডিএসই’র তথ্য অনুযায়ি ৩১ জুলাই, ২০২৫ ইং তারিখে উদ্যোক্তা পরিচালকের হাতে রয়েছে ৩২.৭৪ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর হাতে রয়েছে ৬.৮৪ শতাংশ শেয়ার এবং সাধারণ বিনিয়োগকারীর হাতে রয়েছে ৬০.৪২ শতাংশ শেয়ার।

তথ্য অনুসারে, গত বছর কোম্পানিটির শেয়ার দর উঠানামা হয়েছে ২৩ টাকা থেকে ৩৫ টাকার মধ্যে। গতকাল সমাপনি দর ছিল ৩৪ টাকা এবং আজকের ওপেনিং দর ছিল ৩৪.১ টাকা এবং সর্বশেষ সমাপনি দর ছিল ৩৩.৪ টাকা। ১৯৯৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে কোম্পানিটি বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর