বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

বিজেপি সরকারকে সতর্ক করল ভারতের সুপ্রিম কোর্ট

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৭ সময় দেখুন


নেপাল ও বাংলাদেশে তরুণ প্রজন্মের আন্দোলনের ফলে সরকার পতনের প্রসঙ্গ টেনে ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকারকে সতর্ক করে দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে এক শুনানিতে ভারতের প্রধান বিচারপতি বি. আর. গাভাই এই সর্তক বার্তা দেন।

ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ১২ এপ্রিলের এক আদেশে রাষ্ট্রপতি ও রাজ্যপালদের কাছে রাজ্য সরকারের বিল অনুমোদনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। সেই আদেশের রেফারেন্স শুনানির সময় প্রধান বিচারপতি বলেন, “আমরা আমাদের সংবিধান নিয়ে গর্বিত। তবে দেখুন, আমাদের প্রতিবেশী দেশগুলোতে কী ঘটছে।”

তিনি উদাহরণ টানেন নেপালের সাম্প্রতিক আন্দোলনের, যেখানে দুর্নীতিবিরোধী আন্দোলনে মাত্র ৪৮ ঘণ্টায় ২১ জন প্রাণ হারান। একই প্রসঙ্গে সুপ্রিম কোর্টের বিচারপতি বিক্রম নাথ গত বছরের বাংলাদেশের ছাত্র–জনতা নেতৃত্বাধীন আন্দোলনের কথাও স্মরণ করান।

গত বছরের আগস্টে সরকারি চাকরিতে কোটার বিরুদ্ধে গড়ে ওঠা তুমুল আন্দোলনের মুখে বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সময় দেশের গুরুত্বপূর্ণ বিভিন্ন সরকারি ভবনে ভাঙচুর এবং শেখ হাসিনার সরকারি বাসভবনেও হামলা চালান আন্দোলনকারীরা। তীব্র আন্দোলনের মুখে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করে।

গত সোমবার নেপালে সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার ও দুর্নীতির বিরুদ্ধে ব্যাপক আন্দোলন শুরু করে দেশটির তরুণ প্রজন্ম। মাত্র দুদিনের আন্দোলনে দেশজুড়ে ব্যাপক সহিংসতার মাঝে দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি পদত্যাগ করতে বাধ্য হন। নেপালের সাম্প্রতিক ঘটনাবলি এবং গত বছরের বাংলাদেশের পরিস্থিতির মধ্যে মিল খুঁজে পাওয়া কঠিন নয়। উভয় দেশেই ক্ষমতাসীন সরকারের পতন ঘটেছে।

ভারতের সলিসিটর-জেনারেল তুষার মেহতা এক মাসেরও বেশি সময় ধরে বিল সংরক্ষণের বিষয়ে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের রাজ্যপালদের পক্ষে যুক্তি দেওয়ার পর আজ সুপ্রিম কোর্ট ওই মন্তব্য করেছেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর