মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:০১ অপরাহ্ন

মূল্য সংবেদনশীল তথ্য নেই স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজের – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২২ সময় দেখুন


পুঁজিবাজার ডেস্ক: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত কোম্পানি স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানে না বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে কোম্পানিটি। ঢাকা এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটির শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চেয়ে সম্প্রতি নোটিশ পাঠিয়েছে ডিএসই। এর জবাবে কোম্পানিটি জানায়, কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে। এই দর বৃদ্ধিকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই।

ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, ২০২৪ সালের সমাপ্ত বছরের কোম্পানির শেয়ার প্রতি লোকশান হয়েছে (২৩.০২) টাকা যা ২০২৩ সালে ছিল (১৯.০৩) টাকা, ২০২২ সাল ছিল (২.৯৯) টাকা, ২০২১ সালে আয় ছিল .২৪ টাকা ও ২০২০ সালে ছিল (৬.৩২) টাকা।

কোম্পানির গত ৫ বছরের শেয়ার প্রতি নিট দায় হয়েছে ২০২৪ সালে (৩৭.৮৪) টাকা যা ২০২৩ সালে ছিল (১৪.৮২) টাকা, ২০২২ সালে শেয়ার প্রতি সম্পদ (এনএভি) ছিল ৬.৬৬ টাকা যা ২০২১ সালে ছিল ৯.৭২ টাকা ও ২০২০ সালে ছিল ৯.৫৬ টাকা।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর