মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন

প্রভাতী ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং সম্পন্ন – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৩ সময় দেখুন


পুঁজিবাজার ডেস্ক: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটির দীর্ঘমেয়াদী ক্রেডিট রেটিং হয়েছে ‘এএএ’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-২’ রেটিং হয়েছে।

কোম্পানিটির গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখ পর্যন্ত নিরীক্ষিত এবং ৩০ জুন ২০২৫ তারিখে অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে। কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে আরগাস ক্রেডিট রেটিং সার্ভিসেস লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, ২০২৪ সালের তৃতীয় প্রান্তিক শেষে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৯৭ টাকা যা ২০২৩ সালে ছিল ২.২০ টাকা, ২০২২ সাল ছিল ২.৫২ টাকা, ২০২১ সালে ছিল ৪.৩০ টাকা ও ২০২০ সালে ছিল ৩.১০ টাকা।

কোম্পানির গত ৫ বছরের শেয়ার প্রতি নিট সম্পদ হয়েছে ২০২৪ সালে ২১.৭১ টাকা যা ২০২৩ সালে ছিল ২০.৯৯ টাকা, ২০২২ সালে ছিল ২০.৬৮ টাকা, ২০২১ সালে ছিল ২২.৩৪ টাকা ও ২০২০ সালে ছিল ২১.১১ টাকা।

লভ্যাংশ সংক্রান্ত তথ্য পর্যবেক্ষনে দেখা যায়, কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২০২৪ সালে দিয়েছে ১০ শতাংশ নগদ, ২০২৩ সালে ১২.৫ শতাংশ নগদ, ২০২২ সালে দিয়েছে ১২ শতাংশ নগদ, ২০২১ সালে ‍দিয়েছে ১০ শতাংশ নগদ ও ১৬ শতাংশ স্টক এবং ২০১৯ সালে ১৭ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে।

পর্যবেক্ষণে দেখা যায়, কোম্পানিটি ১২৫ কোটি টাকা মূলধন নিয়ে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে ২০০৯ সালে তালিকাভূক্ত হয়েছে। কোম্পানির বর্তমান পরিশোধিত মূলধনের পরিমান ৪০ কোটি ৩০ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ার ৪ কোটি ৩ লাখ ১২ হাজার ২৩৭ টাকা।

ডিএসই’র তথ্য অনুযায়ি ৩১ আগস্ট, ২০২৫ ইং তারিখে উদ্যোক্তা পরিচালকের হাতে রয়েছে ৩২.০৩ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর হাতে রয়েছে ১৪.৯৮ শতাংশ শেয়ার এবং সাধারণ বিনিয়োগকারীর হাতে রয়েছে ৫২.৯৯ু শতাংশ শেয়ার।

তথ্য অনুসারে, গত বছর কোম্পানিটির শেয়ার দর উঠানামা হয়েছের ২৩.৯ টাকা থেকে ৩৯.৫ টাকার মধ্যে। গতকাল সমাপনি দর ছিল ৩৪.২ টাকা এবং আজকের ওপেনিং দর ছিল ৩৪.১ টাকা। ২০০৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে কোম্পানিটি বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর