বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

নেপালে জেন-জি বিক্ষোভ: নিহত বেড়ে ৭২

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৭ সময় দেখুন


নেপালে গত দুই দিনের জেন-জি বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে ৭২ এ দাঁড়িয়েছে। দেশব্যাপী বিভিন্ন হাসপাতাল এবং চিকিৎসা কেন্দ্রে বর্তমানে আরও ১৯১ জন আহত ব্যক্তিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। সরকারি ও বেসরকারি যেসব ভবনে আগুন দেওয়া হয়েছিল, সেখানে মরদেহ উদ্ধারে তল্লাশি চলছে।

রোববার (১৪ সেপ্টেম্বর) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় নিহতের এ সংখ্যা জানিয়েছে। দক্ষিণ এশিয়ার এই দেশটিতে কয়েক দশকের মধ্যে হওয়া সবচেয়ে ভয়াবহ অস্থিরতায় অন্তত দুই হাজার ১১৩ জন আহত হয়েছেন।

দুইদিনের এই বিক্ষোভের মধ্যে অগ্নিসংযোগ ও নাশকতায় ক্ষতিগ্রস্ত ভবন ও শপিং মলগুলোতে এখনও উদ্ধার কাজ চলছে।

গত সপ্তাহের ভয়াবহ বিক্ষোভের সময় দেশটির সুপ্রিম কোর্ট, পার্লামেন্ট ভবন, পুলিশের কার্যালয়সহ অসংখ্য সরকারি ভবন ও ব্যবসা প্রতিষ্ঠান এবং প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল ও তখনকার প্রধানমন্ত্রী কেমি শর্মা ওলির পারিবারিক বাড়িসহ অনেক রাজনীতিকের বাড়িঘরে আগুন দেওয়া হয়েছিল।

বিক্ষোভের মধ্যে পদত্যাগ করা ওলির জায়গায় এখন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হয়েছেন। এ অন্তর্বর্তী সরকারের অধীনেই আগামী বছরের ৫ মার্চ নেপালে নতুন নির্বাচন হবে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর