মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম :
আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News আ.লীগ নেতা হত্যা: বিএনপির ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা কর্ণফুলীতে বিদেশ পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার কর্ণফুলীতে ইছানগর খালপাড় সড়ক পরিদর্শনে সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৬ বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনে জবাবদিহিতা ও বর্তমান সহিংসতার অবসান চায় ইইউ স্কুল-কলেজের গভর্নিং বডির নির্বাচন স্থগিতের বিজ্ঞপ্তি কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল

মোবাইল ইন্টারনেটের গতিতে বাংলাদেশের অবস্থান ১৩৫ তম

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৮ আগস্ট, ২০২১
  • ৪২৭ সময় দেখুন
মোবাইল ইন্টারনেটের গতিতে বাংলাদেশের অবস্থান ১৩৫ তম


মোবাইল ইন্টারনেটের গতিতে ১৩৯টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৩৫তম। সম্প্রতি ইন্টারনেট গতির গড় নিয়ে কাজ করা আন্তর্জাতিক প্রতিষ্ঠান ওকলা’র জুলাইয়ের প্রতিবেদনে এই চিত্র দেখা গেছে। গেলো জুনের প্রতিবেদনেও একই অবস্থানে ছিলো বাংলাদেশ। সেই প্রতিবেদনে ১৩৭টি দেশের চিত্র তুলে ধরা হয়।

ওকলা’র জুলাইয়ের প্রতিবেদনে দেখা যায়,বাংলাদেশে মোবাইল ইন্টারনেটের গড় গতি ছিল সেকেন্ডে ১২ দশমিক ৬ এমবিপিএস। আর আপলোডের গড় গতি ছিলো ৭ দশমিক ৬৫ এমবিপিএস।

ওকলার তথ্য অনুযায়ী জুলাইয়ে বাংলাদেশে ব্রডব্যান্ড ইন্টারনেটের গড় ডাউনলোড গতি ৩৮ দশমিক ২৭ এমবিপিএস। এ সময় আপলোডের গতি ছিল ৩৬ দশমিক ৫১ এমবিপিএস। ব্রডব্যান্ড ইন্টারনেটের তালিকায় ১৮০টি দেশের মধ্যে ৯৯তম বাংলাদেশ।

ওকলার প্রতিবেদনে মোবাইল ইন্টারনেটের গড় গতির তালিকায় সংযুক্ত আরব আমিরাত শীর্ষে। জুলাইয়ে দেশটিতে ডাউনলোডের গতি ছিল ১৯০ এমবিপিএস। আর আপলোডের গতি ছিল ২৬ দশমিক ৫৪ এমবিপিএস। আর ব্রডব্যান্ডের ইন্টারনেটের গড় গতির তালিকায় শীর্ষে মোনাকো। সেখানে ব্রডব্যান্ড ইন্টারনেটে ডাউনলোডের গড় গতি ২৫৬ দশমিক ৭ এমবিপিএস এবং আপলোডের গড় গতি ছিল প্রায় ১৫৬ এমবিপিএস।

মোবাইল ইন্টারনেটের ডাউনলোড গতির বৈশ্বিক গড় ৫৫ দশমিক শূন্য ৭ এমবিপিএস। আর ব্রডব্যান্ড ইন্টারনেটের ডাউনলোড গতির বৈশ্বিক গড় ১০৭ দশমিক ৫ এমবিপিএস।

ওকলা নামের প্রতিষ্ঠানটি বিশ্বের নানা দেশের গড় ইন্টারনেট গতির তুলনামূলক প্রতিবেদন দেয়। এক মাসের তথ্য বিশ্লেষণ করে পরবর্তী মাসের মাঝামাঝি এই প্রতিবেদন প্রকাশ করে তারা।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ-বিটিআরসি’র হিসেব অনুযায়ী, জুন মাস শেষে দেশে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী ১১ কোটি ৯ লাখ। একই সময়ে ব্রডব্যান্ডের গ্রাহকসংখ্যা ১ কোটির বেশি।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর