বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

ইরান-রাশিয়ার পারমাণবিক চুক্তি সই

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩১৭ সময় দেখুন
ইরান-রাশিয়ার পারমাণবিক চুক্তি সই


তেহরান ও মস্কো ২৫ বিলিয়ন ডলারের একটি চুক্তি করেছে, যার আওতায় রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পারমাণবিক সংস্থা রোসাটম ইরানের দক্ষিণ হরমোজগান প্রদেশে চারটি নতুন পারমাণবিক রিয়্যাক্টর নির্মাণ করবে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ এ তথ্য জানায়।

আইআরএনএ জানিয়েছে, সিরিক শহরে ৫০০ হেক্টর এলাকায় নির্মিতব্য তৃতীয় প্রজন্মের এসব বিদ্যুৎকেন্দ্র থেকে ৫ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। বর্তমানে ইরানের কার্যকর একটি মাত্র পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রয়েছে, যা বুশেহর শহরে অবস্থিত এবং এর উৎপাদন ক্ষমতা ১ গিগাওয়াট। এটিও রাশিয়ার সহায়তায় নির্মিত।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সম্প্রতি ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। তখন ইসরায়েল দাবি করে, ইরান পারমাণবিক অস্ত্রের দ্বারপ্রান্তে রয়েছে, যদিও কোনো প্রমাণ ছিলনা তখন। তবে ইরান বলেছে, তাদের লক্ষ্য শুধুমাত্র জ্বালানি উৎপাদন, অস্ত্র নয়।

জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া ভাষণে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান পুনর্ব্যক্ত করেছেন, তেহরান কখনো পারমাণবিক বোমা তৈরির পথে হাঁটবে না। রাশিয়াও ইরানের ওপর নতুন করে জাতিসংঘের নিষেধাজ্ঞা আরোপের বিরোধিতা করছে এবং ২০১৫ সালের পরমাণু চুক্তি বাঁচিয়ে রাখতে কূটনৈতিক সমাধানের ওপর জোর দিচ্ছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর