মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন

বিএনপি সব ধর্মের মানুষের অধিকার রক্ষায় বিশ্বাসী, খোরশেদুল আলম

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ২৭৬ সময় দেখুন
বিএনপি সব ধর্মের মানুষের অধিকার রক্ষায় বিশ্বাসী, খোরশেদুল আলম

আনোয়ারা(চট্টগ্রাম)প্রতিনিধি:
শারদীয় দুর্গোৎসবের চট্টগ্রাম আনোয়ারায় বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য খোরশেদুল আলম ও উপজেলা বিএনপি’র অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ । 

মঙ্গলবার(৩০ সেপ্টেম্বর) রাতে উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনকালে চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক ও আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য খোরশেদুল আলম তার বক্তব্যে বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় মানুষের সঙ্গে, জনগণের পাশে থাকে। ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে আমরা সবাই একই সমাজের অংশ। এই দুর্গাপূজা আমাদের ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা আর একসঙ্গে থাকার প্রতীক। বিএনপি বিশ্বাস করে, রাজনীতি মানে কেবল ক্ষমতার প্রতিযোগিতা নয়। বিএনপির রাজনীতি মানে মানুষের কল্যাণে পাশে দাঁড়ানো। তাই আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার প্রতিটি হিন্দু সম্প্রদায়ের মানুষ যাতে আনন্দ-উৎসব নির্বিঘ্নে পালন করতে পারেন, সে জন্য বিএনপির নেতাকর্মীরা সবসময় প্রস্তুত।

তিনি বলেন, আমরা আমাদের স্বেচ্ছাসেবকদের মাধ্যমে মন্দির এলাকায় নিরাপত্তা সহযোগিতা দেব। প্রশাসনের পাশাপাশি বিএনপির কর্মীরাও সর্বাত্মকভাবে পাশে থাকবে, যাতে পূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।

এসময় উপজেলা বিএনপি নেতা বিএনপি নেতা মোঃ শাহাদাত, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সরওয়ার, মোঃ রাশেদ, মহিউদ্দিন, ফোরকান, খসরু, রশিদ মজু,জাফর আজম খান, ফয়েজ, মনির, আবির, শুভ, রাজু, তারেক, সোহেল, মামুন, দিদার, জুয়েল প্রমূখ উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর