সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম :

আনোয়ারায় পূজা মন্ডপ পরিদর্শনে বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ২৭৭ সময় দেখুন
আনোয়ারায় পূজা মন্ডপ পরিদর্শনে বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি:
আনোয়ারা বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য ও জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোস্তাফিজুর রহমান।

গতকাল মঙ্গলবার রাতে আনোয়ারা সদর, বারখাইন, বৈরাগসহ বিভিন্ন ইউনিয়নে তিনি পূজা মন্ডপ পরিদর্শন করেন।

এ সময় তিনি আনোয়ারা উপজেলা পুজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ ও পূর্জাথীদের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জিয়া পরিবারের পক্ষে শুভেচ্ছা বিনিময় এবং পূজা মণ্ডপে সহযোগিতা প্রদান করেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, আনোয়ারা উপজেলা পুজা উদযাপন পরিষদের সদস্য সচিব প্রদীপ ধর, সাবেক আহ্বায়ক কমিটির সদস্য নুরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক তৌহিদ ইসলাম, বিএনপি নেতা জসিম উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক এসএম ইমতিয়াজ করিম পিন্টু, উপজেলা যুবদলের সদস্য জিয়াউর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom