শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন

৪৯তম বিসিএসের প্রবেশপত্র ডাউনলোড শুরু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ২৪৮ সময় দেখুন
৪৯তম বিসিএসের প্রবেশপত্র ডাউনলোড শুরু


ঢাকা: ৪৯তম বিসিএসের (বিশেষ) এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষার প্রবেশপত্র প্রকাশ করেছে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (বিপিএসসি)। চাকরিপ্রার্থীরা বিপিএসসি ও টেলিটকের ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।

রোববার (৫ অক্টোবর) বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (বিপিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের সই করা এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কমিশন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১০ অক্টোবর অনুষ্ঠেয় ৪৯তম বিসিএস (বিশেষ) এর এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষার প্রবেশপত্র ৫ অক্টোবর থেকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইট www.bpsc.gov.bd এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের য়েবসাইট http://bpsc.teletalk.com.bd থেকে ডাউনলোড করা যাবে।

প্রকাশিত এ সংবাদ বিজ্ঞপ্তিতে পরবর্তীকালে যে কোনও সংশোধনের প্রয়োজন হলে তা সংশোধন করার অধিকার বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সংরক্ষণ করে বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, আগে গত ১০ সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তিতে পিএসসি জানিয়েছিল, ৪৯তম বিশেষ বিসিএসের এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষা ১০ অক্টোবর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শুধু ঢাকা কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এতে আবেদন করে ৩ লাখ ১২ হাজারের বেশি প্রার্থী। এদের মধ্যে থেকে সরকারি সাধারণ কলেজগুলোর জন্য ৬৫৩ জন এবং সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজগুলোর জন্য ৩০ জন শিক্ষক নিয়োগ বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (বিপিএসসি)।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর