সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় কপ৩১ গড়িয়েছে অতিরিক্ত দিনে বিনামূল্যে ইনস্টাগ্রাম ব্লু টিক পাওয়ার উপায় বিদেশে মিশনগুলোতে কর্মরত বাংলাদেশি কর্মকর্তাদের সন্তানদের শিক্ষাভাতা পুনঃনির্ধারণ ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫১৯ EARN প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত ‘Main Jaan Se Maar Dunga’: Sorab Bedi Reacts To Trolls Making Personal Comments About Girlfriend Delnaz Daruwala | Television News Unprecedented! Shubman Gill’s India achieve a first in 149-year history of Test cricket with seven consecutive 50-run partnerships | Cricket News অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশি তরুণদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময় চট্টগ্রামের আনোয়ারা/যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে ‎ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায়

সূচকের পতনে লেনদেন শেষ – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ২৬৩ সময় দেখুন
সূচকের পতনে লেনদেন শেষ – Corporate Sangbad


পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২০ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে বেড়েছে টাকার পরিমাণে লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৭১টি কোম্পানির ১৬ কোটি ৯৬ লক্ষ ৬৩ হাজার ৯৫৬টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৪৪৫ কোটি ৪২ লক্ষ ২১ হাজার ৬৭০ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ৩২.৩৭ পয়েন্ট কমে ৪৮৬৯.০১ ডিএস-৩০ মূল্য সূচক ১৫.৬৬ পয়েন্ট কমে ১৮৭৭.৭৭ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ১১.১৩ পয়েন্ট কমে ১০১৮.২৮ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কো¤পানির মধ্যে দাম বেড়েছে ১০৪টির, কমেছে ২৩৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো: আনোয়ার গ্যালভানাইজিং, বারাকা পতেঙ্গা পাওয়ার, স্কয়ার ফার্মা, সামিট এলায়েন্স পোর্ট, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, ফাইন ফুডস, শাহজিবাজার পাওয়ার, তৌফিকা ফুড, ওরিয়ন ইনফিউশন ও সোনালী পেপার।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: রহিমা ফুড, আনোয়ার গ্যালভানাইজিং, আইএফআইসি ব্যাংক, বিডি থাই ফুড, ফার কেমিক্যাল, এবি ব্যাংক, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, ফার ইস্ট নিটিং, গ্রীন ডেল্টা মি. ফা. ও আইএসএন লি.।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, প্রগতী লাইফ ইন্স্যুরেন্স, প্রাইম টেক্সটাইল, আল-আরাফা ইসলামি ব্যাংক, স্যালভো কেমিক্যাল, তিতাস গ্যাস, জুট স্পিনার্স, তৌফিকা ফুড, শাইনপুকুর সিরামিক ও ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স।

আজ ডিএসই’র বাজার মূলধন: ৬৮১৭৯৪০৮০১৬৯৫.০০।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর