রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
EARN প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত ‘Main Jaan Se Maar Dunga’: Sorab Bedi Reacts To Trolls Making Personal Comments About Girlfriend Delnaz Daruwala | Television News Unprecedented! Shubman Gill’s India achieve a first in 149-year history of Test cricket with seven consecutive 50-run partnerships | Cricket News অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশি তরুণদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময় চট্টগ্রামের আনোয়ারা/যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে ‎ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায় নিরাপত্তা শঙ্কায় ক্যাম্পাস ছাড়ছেন গোবিপ্রবি শিক্ষার্থীরা সৌদি বিমান হামলায় ইয়েমেনে শিশুসহ নিহত ৪১ চাঁইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ২২ জন ডেঙ্গুতে আক্রান্ত Allu Aravind Takes Action After Fans Complain About Blocked Tickets At Allu Cinemas, Video-Calls Staff | Regional Cinema News

সূচকের উত্থানে লেনদেন শেষ – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ২০৩ সময় দেখুন
সূচকের উত্থানে লেনদেন শেষ – Corporate Sangbad


পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (৮ ডিসেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সেই সঙ্গে টাকার অংকে লেনদেনের পরিমান বেড়েছে। এদিন লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৮৭ কোম্পানির শেয়ারদর বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯১টি কোম্পানির ১৩ কোটি ৫২ লক্ষ ৫৭ হাজার ৬৫৩ টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৩৬৪ কোটি ৬৪ লক্ষ ৯৮ হাজার ১৮ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ৩৩.৬৫ পয়েন্ট বেড়ে ৪৯০৬.২৯ ডিএস-৩০ মূল্য সূচক ৬.৮৩ পয়েন্ট বেড়ে ১৮৯২.৯৫ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৬.৬৩ পয়েন্ট বেড়ে ১০২৭.৫৩ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৮৭টির, কমেছে ৫৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫১টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো: ওরিয়ন ইনফিউশন, এশিয়াটিক ল্যাব্রেটোরিজ, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, খান ব্রাদার্স পিপি, ডমিনেজ স্টীল, একমী পেস্টিসাইড, বিডি থাই ফুড, মুন্নু ফেব্রিক্স, ফাইন ফুডস ও মেঘনা পেট্রোলিয়াম।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: রহিমা ফুড, ইনটেক লি., এশিয়াটিক ল্যাব্রেটোরিজ, আইএসএন, রহিস টেক্সটাইল, এসবিএসি ব্যাংক, প্যারামাউন্ট টেক্সটাইল, নিটল ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স ও একমী পেস্টিসাইড।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: এফএএস ফাইন্যান্স, ফ্যামিলীটেক্স, বিডি থাই ফুড, নিউ লাইন ক্লথিং, ডিবিএইচ ফার্স্ট মি. ফা., পপুলার লাইফ ফার্স্ট মি. ফা., এবি ব্যাংক ফার্স্ট মি. ফা., অলটেক্স ইন্ডাস্ট্রিজ, তাল্লু স্পিনিং ও পিপলস লিজিং।

আজ ডিএসই’র বাজার মূলধন: ৬৮৭৬৭১৩৭৬৭৫৮১.০০।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর