বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম :
নাগরপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন নিয়ে মন্ত্রীর বক্তব্য ‘উসকানিমূলক’: হেফাজত From 26/4 to 145/4: Sameer Rizvi reveals what Tristan Stubbs told him during six-wicket victory | Cricket News গোদাগাড়ীতে ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার অতিরিক্ত দামে তেল বিক্রয়ের অভিযোগে দৌলতপুরে দুই ব্যবসার  ৫০ হাজার টাকা জরিমানা Priyadarshan ‘Won’t Stop’ Amid Hera Pheri 3 Delay, Says Writer Rohan Shankar: ‘Sir Works A Lot, Just Shot…’ | Exclusive | Bollywood News দৌলতপুরে মালচিং পদ্ধতিতে সবজি চাষের প্রদর্শনী মাঠ দিবস অনুষ্ঠিত আধুনিক প্রযুক্তি ব্যবহারে চরাঞ্চলের কৃষিতে আসছে নতুন সম্ভাবনা চট্টগ্রামের আনোয়ারায়/ মাদ্রাসাছাত্রকে কিল-ঘুষি মেরে হাসপাতালে পাঠালো প্রতিবেশী সংযুক্ত আরব আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নিহত শ্যামনগরের গাবুরাতে ছাগল পালনের উপর প্রশিক্ষণ দিয়েছে ফেইথ ইন এ্যাকশন

মোহাম্মদপুরে মা-মেয়েকে হত্যার কারণ জানাল ডিএমপি – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ২৬৮ সময় দেখুন
মোহাম্মদপুরে মা-মেয়েকে হত্যার কারণ জানাল ডিএমপি – Corporate Sangbad


নিজস্ব প্রতিবেদক: মাত্র দুই হাজার টাকা চুরির ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর মোহাম্মদপুরে মা-মেয়েকে কুপিয়ে হত্যা করে গৃহকর্মী আয়েশা।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) এস এন মো. নজরুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, দুই হাজার টাকা চুরির ঘটনাকে কেন্দ্র করেই সুইচ গিয়ার ও চাকু দিয়ে লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজকে (১৫) এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করে গৃহকর্মী আয়েশা। হত্যা মামলায় গ্রেপ্তার গৃহকর্মীকে জিজ্ঞাসাবাদে এসব তথ্য জানায় সে।

নজরুল ইসলাম বলেন, দুই হাজার টাকা চুরি করায় লায়লা আফরোজ আয়েশাকে পুলিশে দেওয়ার ভয় দেখান ও রাগারাগি করেন। এই ঘটনায় পরদিন সকালে সুইচ গিয়ার ও চাকু নিয়ে ওই বাসায় প্রবেশ করে লায়লা আফরোজকে এলোপাথাড়ি কোপায় গৃহকর্মী। তখন মেয়ে নাফিসা ঘুমিয়ে ছিল। সে শব্দ পেয়ে জেগে উঠে ইন্টারকমের মাধ্যমে সিকিউরিটিকে জানাতে গেলে মেয়েকেও আঘাত করে গৃহকর্মী আয়েশা।

ডিএমপির অতিরিক্ত কমিশনার আরও বলেন, ‘তাদের কুপিয়ে হত্যা করার পর বাসা থেকে ল্যাপটপ ও মোবাইল নিয়ে পালিয়ে যায় আয়েশা। এরপর মোবাইল সিংগাইর ব্রিজ থেকে নদীতে ফেলে দেয়। হত্যাকাণ্ডের রাতে গৃহকর্মী আয়েশা তার মায়ের বাসায় ছিল। পরদিন সকালে স্বামী জামাল সিকদারসহ সে ঝালকাঠির নলছিটি উপজেলার চরকারা গ্রামে চলে যায়। সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে চুরি করা ল্যাপটপ উদ্ধার হয়।

চুরির বিষয়ে নজরুল ইসলাম বলেন, ‘আয়েশার ভেতর স্পষ্ট ক্রিমিনাল ইন্টেনশন আছে। আয়েশার গলায় পোড়া দাগ রয়েছে। এর ভিত্তিতেই আমরা সহজেই তাকে চিহ্নিত করি। তার এই পোড়া দাগ নিয়ে দুই ধরনের তথ্য আছে, একটি হলো মায়ের সঙ্গে রাগারাগি করে নিজে আগুন দিয়েছে এবং আরেকটি এক বাসায় কাজ করার সময় চুলা থেকে আগুন লেগে পুড়ে যায়। চুরির দায়ে গৃহকর্মী আয়েশা এর আগে থানায় ধরা পড়েছিল। তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় জিডি ছিল। আগেও সে আরেক বাসা থেকে আট হাজার টাকা চুরি করেছিল। এমনকি তার বোনের বাসা থেকেও চুরি করেছিল।

গৃহকর্মী আয়েশাকে নিয়ে আরও তদন্ত চলছে। তাকে রিমান্ডে আনার পর এ বিষয়ে আরও বিস্তারিত জানা যাবে বলে প্রেস ব্রিফিংয়ে জানান পুলিশ কমিশনার।

এর আগে, গত সোমবার (৮ ডিসেম্বর) রাজধানীর মোহাম্মদপুরে একটি বাসা থেকে মা লায়লা আফরোজ ও মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজের মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় গত সোমবার নাফিসার বাবা আজিজুল ইসলাম বাদী হয়ে মোহাম্মদপুর থানায় গৃহকর্মী আয়েশাকে আসামি করে মামলা করেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর