রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
EARN প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত ‘Main Jaan Se Maar Dunga’: Sorab Bedi Reacts To Trolls Making Personal Comments About Girlfriend Delnaz Daruwala | Television News Unprecedented! Shubman Gill’s India achieve a first in 149-year history of Test cricket with seven consecutive 50-run partnerships | Cricket News অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশি তরুণদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময় চট্টগ্রামের আনোয়ারা/যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে ‎ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায় নিরাপত্তা শঙ্কায় ক্যাম্পাস ছাড়ছেন গোবিপ্রবি শিক্ষার্থীরা সৌদি বিমান হামলায় ইয়েমেনে শিশুসহ নিহত ৪১ চাঁইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ২২ জন ডেঙ্গুতে আক্রান্ত Allu Aravind Takes Action After Fans Complain About Blocked Tickets At Allu Cinemas, Video-Calls Staff | Regional Cinema News

দর্শনায় ২ কেজি স্বর্ণ গায়েব, সীমান্তে প্রতিদ্বন্দ্বী গ্রুপগুলোতে উত্তেজনা ঘটতে পারে বড়ো ধরনের দূর্ঘটনা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ৩৬৬ সময় দেখুন
দর্শনায় ২ কেজি স্বর্ণ গায়েব, সীমান্তে প্রতিদ্বন্দ্বী গ্রুপগুলোতে উত্তেজনা ঘটতে পারে বড়ো ধরনের দূর্ঘটনা

সাব্বীর আলিম
দামুড়হুদা চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গার দামুড়হুদার দর্শনা সীমান্ত এলাকায় স্বর্ণচোরাচালানী চক্রের অভ্যন্তরীণ দ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসায় এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। সম্প্রতি ২ কেজি স্বর্ণ নিখোঁজ হওয়ার ঘটনায় স্বর্ণবহনকারী লেবার রায়হান আলি (২৮) অপহরণের শিকার হন। এ ঘটনায় নিরাপত্তাহীনতা রয়েছে রায়হানের পরিবার। যদিও পুলিশ ও বিজিবি বিষয়টি তদন্তের আশ্বাস দিয়েছে।

স্থানীয় গ্রামবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, নাস্তিপুর-ছয়ঘরিয়া-কামারপাড়া রুটে দীর্ঘদিন ধরেই স্বর্ণচোরাচালানকারীদের তৎপরতা চলছে। গত ২০ নভেম্বর জিরাট গ্রামের খাইরুল আলমের ছেলে রায়হান আলি প্রতিবেশী গ্রামের আকতারুল ইসলামের ছেলে নাজমুল ও আজগর আলির ছেলে বাবু মিয়ার কাছ থেকে প্রায় দুই কেজি স্বর্ণ নিয়ে চার-পাঁচ হাজার টাকার বিনিময়ে সীমান্তে পৌঁছে দিতে বের হন। পথে স্থানীয় একটি স্কুলের সামনে থেকে দু’টি মোটরসাইকেলে করে একদল লোক তাকে অপহরণ করে। কিছু দূর গিয়ে তারা স্বর্ণ ছিনিয়ে নেয় ও রায়হানের চোখ বেঁধে ফেলে রেখে যায়।

রায়হান জানান, ঘটনার পর তার মহাজনরা সিসিটিভি ফুটেজ দেখানোর কথা বলে তাকে পুনরায় তুলে নিয়ে যায়। গত ৫ ডিসেম্বর দর্শনার সাত-আটজন ব্যক্তি তার বাড়িতে সশস্ত্র হামলা চালিয়ে তাকে ও তার বাবাকে পিটিয়ে জখম করে।

দর্শনা থানা পুলিশ ৯৯৯ থেকে প্রাপ্ত বার্তা অনুসারে জিরাট গ্রাম পরিদর্শন করে। সাব-ইন্সপেক্টর আশিক জানান, স্বর্ণ আত্মসাতের অভিযোগে দুষ্কৃতকারীরা রায়হান ও তার বাবাকে মারধর করেছে।

গ্রামবাসীর দাবি, স্বর্ণের মালিক নাজমুল, বাবু মিয়া ও বহনকারী রায়হানকে আটক করে জিজ্ঞাসাবাদ করলেই ঘটনার রহস্য উদ্ঘাটন সম্ভব।

দর্শনা থানার ওসি (তদন্ত) সুলতান মাহমুদ জানান, এ বছর দর্শনা এলাকায় তিন দফায় স্বর্ণসহ মোট ১৪ জনকে আটক করে বিজিবি থানায় সোপর্দ করেছে।

চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জামাল আল নাসের বলেন, অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। বিজিবি ৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসানও তদন্তের আশ্বাস দেন।

৩ ডিসেম্বর মাদক ও চোরাচালানবিরোধী জনসচেতনতা সভায় কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন সীমান্তবাসীদের এ বিষয়ে সতর্ক ও সচেষ্ট থাকার আহ্বান জানান

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর