মোঃ সুমন ভূঁইয়া,বাকেরগঞ্জ।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বরিশাল-৬বাকেরগঞ্জ আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সাবেক সংসদ সদস্য,বরিশাল জেলা দক্ষিণ বিএনপি’র আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান,রোজ সোমবার(২২ ডিসেম্বর)দুপুর ১২টায় তিনি বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং অফিসার রুমানা আফরোজের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন,উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ পৌর বিএনপি’র সভাপতি নাসির জোমাদ্দার,উপজেলা বিএনপির আহ্বায়ক হারুন অর রশিদ জোমাদ্দার,সদস্য সচিব কামরুজ্জামান মিজান মিয়া,পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিন,উপজেলা বিএনপি’র সদস্য মিজানুর রহমান চুন্নু চেয়ারম্যান, জাহাঙ্গীর আলম দুলাল ভিপি,রুহুল আমিন জোমাদ্দার,কাজী শাহ আলম,
আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক এনায়েত হোসেন খান বিপু,পৌর যুবদলের আহ্বায়ক আতাউর রহমান রোমান,উপজেলা যুবদলের সদস্য সচিব সাইদুর রহমান রুবেল,সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুল হুদা সুমন,বরিশাল জেলা ছাত্রদলের সহ-সভাপতি লিটন মৃধা,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাকিব তালুকদার এবং সরকারি বাকেরগঞ্জ কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিয়ান আহমেদ রনি সহ বিএনপি’র বিভিন্ন নেতা কর্মী হিন্দুরা।