রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
‘Main Jaan Se Maar Dunga’: Sorab Bedi Reacts To Trolls Making Personal Comments About Girlfriend Delnaz Daruwala | Television News Unprecedented! Shubman Gill’s India achieve a first in 149-year history of Test cricket with seven consecutive 50-run partnerships | Cricket News অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশি তরুণদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময় চট্টগ্রামের আনোয়ারা/যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে ‎ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায় নিরাপত্তা শঙ্কায় ক্যাম্পাস ছাড়ছেন গোবিপ্রবি শিক্ষার্থীরা সৌদি বিমান হামলায় ইয়েমেনে শিশুসহ নিহত ৪১ চাঁইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ২২ জন ডেঙ্গুতে আক্রান্ত Allu Aravind Takes Action After Fans Complain About Blocked Tickets At Allu Cinemas, Video-Calls Staff | Regional Cinema News ‘Making my job easier’: CSK head coach Zaheer Khan breaks silence on MS Dhoni’s ‘unexpected’ retirement | Cricket News

দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযানে ১জন আটক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ২৮৭ সময় দেখুন
দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযানে  ১জন আটক

দৌলতপুর(কুষ্টিয়া) প্রতিনিধি কুষ্টিয়া: দৌলতপুর ফরিদ আহমেদ কুষ্টিয়া দৌলতপুর সীমান্তের ৪৭ বিজিবির অধীনস্থ মহিষকুন্ডি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১ জন আসামীসহ মাদকদ্রব্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৮ ডিসেম্বর রোববার সকাল ১০টার সময় মহিষকুন্ডি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৫৩/৫-এস হতে প্রায় ৬ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ডাংমড়কা চেকপোষ্ট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় হাবিলদার মোঃ মুরাদ হোসেনের নেতৃত্বে একটি নিয়মিত টহল দল অভিযানটি পরিচালনা করে।
অভিযান চলাকালে বাংলাদেশী নাগরিক মোঃ হাসিম আলী (৪৩), পিতা- মোঃ আব্দুল আজিজ, গ্রাম- শিতলাই, পোস্ট- শিতলাই, থানা- দামপুরা, জেলা- রাজশাহীকে আটক করা হয়। তার কাছ থেকে ভারতীয় ১৩ বোতল মদ এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ২১ হাজার ৫০০ টাকা বলে বিজিবি সূত্রে জানা গেছে।
আটক আসামীসহ জব্দকৃত মাদকদ্রব্য ও মোবাইল ফোন দৌলতপুর থানায় হস্তান্তরের মাধ্যমে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিজিবি কর্তৃপক্ষ জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর