রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
‘Main Jaan Se Maar Dunga’: Sorab Bedi Reacts To Trolls Making Personal Comments About Girlfriend Delnaz Daruwala | Television News Unprecedented! Shubman Gill’s India achieve a first in 149-year history of Test cricket with seven consecutive 50-run partnerships | Cricket News অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশি তরুণদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময় চট্টগ্রামের আনোয়ারা/যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে ‎ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায় নিরাপত্তা শঙ্কায় ক্যাম্পাস ছাড়ছেন গোবিপ্রবি শিক্ষার্থীরা সৌদি বিমান হামলায় ইয়েমেনে শিশুসহ নিহত ৪১ চাঁইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ২২ জন ডেঙ্গুতে আক্রান্ত Allu Aravind Takes Action After Fans Complain About Blocked Tickets At Allu Cinemas, Video-Calls Staff | Regional Cinema News ‘Making my job easier’: CSK head coach Zaheer Khan breaks silence on MS Dhoni’s ‘unexpected’ retirement | Cricket News

কর্ণফুলী শাহ আমানত সেতুর উত্তর পাশে ইনকিলাব মঞ্চের অবরোধ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ৩০৭ সময় দেখুন
কর্ণফুলী শাহ আমানত সেতুর উত্তর পাশে ইনকিলাব মঞ্চের অবরোধ

মোহাম্মদ সিরাজুল ইসলাম, কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের কর্ণফুলী শাহ আমানত সেতুর উত্তর পাশে শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে অবরোধ করেছেন ইনকিলাব মঞ্চের স্থানীয় কর্মী-সমর্থকরা।

রবিবার (২৮ ডিসেম্বর) দুপুর ২টার দিকে শাহ আমানত সেতুর বশরুজ্জামান চৌধুরী গোলচত্বরে
অবস্থান নেন সংগঠনের কয়েকশ নেতাকর্মী। ধীরে ধীরে এ সংখ্যা বাড়তে থাকে।

শুরুতে সেতুর উত্তর পাশে সড়কের এক লাইনে অবস্থান নিলেও পরে সড়কের উভয় লাইনে তারা অবস্থান নেন। এতে করে চট্টগ্রামের সঙ্গে কক্সবাজার, বান্দরবান এবং দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন উপজেলার সঙ্গে গণপরিবহন চলাচল বন্ধ হয়ে যায়। সেতুর উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে। যানবাহনের যাত্রীরা ভোগান্তিতে পড়েন।

অবরোধ কর্মসূচিতে ইনকিলাব মঞ্চের কর্মীরা বিভিন্ন প্ল্যার্কাড হাতে নিয়ে হাদির হত্যাকারীর গ্রেপ্তার দাবি করেন এবং বিভিন্ন স্লোগান দেন।

ইনকিলাব মঞ্চ চট্টগ্রামের আহ্বায়ক রাফসান রাকিব জানান, কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আমরা শাহ আমানত সেতুর মুখে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি পালন করছি। সন্ধ্যা পর্যন্ত এ কর্মসূচি চলবে।

মইজ্জ্যারটেক ট্রাফিক পুলিশের ইনচার্জ (টিআই) আবু সাঈদ বাকের জানান, শরীফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে শাহ আমানত সেতু এলাকায় সড়ক অবরোধ ফলে দীর্ঘ যানযট সৃষ্টি হয়েছে। যানযট নিরসনের জন্য আমাদের ট্রাফিক পুলিশের টিম কাজ করে যাচ্ছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর