শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
ফোন নম্বর ছাড়াই হোয়াটসঅ্যাপ: আসছে ‘ইউজারনেম’ সুবিধা চুয়েটের নতুন উপাচার্যকে লাল কার্ড শিক্ষার্থীদের, দেয়ালে প্রতিবাদী গ্রাফিতি অপুষ্টির কারণে হামে বাড়ছে জটিলতা: স্বাস্থ্যমন্ত্রী Avengers: Endgame Returns With A Bang! Encore Release Opens At Rs 7 Crore | Hollywood News Ex-India captain Asunta Lakra leads protest against Hockey India officials | Hockey News শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে পুনর্বাসনের ষড়যন্ত্র করা হচ্ছে: রিজভী কালিয়াকৈরে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিরতা করার বিরুদ্ধে বিক্ষোভ ও সমাবেশ জাতিসংঘ নিখুঁত নয়, তবে অপরিহার্য: ড. খলিলুর প্রাথমিক শিক্ষক নিয়োগে প্রহসনের নজির স্থাপন করেছে সরকার: নাহিদ ইসলাম জাতিসংঘের প্রতিরোধমূলক সক্ষমতা বাড়ানোর আহ্বান বাংলাদেশের

রাবিতে আওয়ামী লীগপন্থী ২ ডেপুটি রেজিস্ট্রার গ্রেফতার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ২১৯ সময় দেখুন
রাবিতে আওয়ামী লীগপন্থী ২ ডেপুটি রেজিস্ট্রার গ্রেফতার


রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আওয়ামী লীগপন্থী দুই ডেপুটি রেজিস্ট্রারকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনগণ। পরে পুলিশ তাদের গ্রেফতার করে।

সোমবার (১২ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে অফিস শেষে বাড়ি ফেরার পথে রাজশাহী মহানগরীর ৩০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নেতা ও বিশ্ববিদ্যালয়ের শাহ্ মখ্দুম হলের ডেপুটি রেজিস্ট্রার আহসান হাবীবকে নগরীর বিনোদপুর বাজার এলাকা থেকে গ্রেফতার করে মতিহার থানা পুলিশ। বর্তমানে তিনি মতিহার থানা হেফাজতে রয়েছেন। তার বিরুদ্ধে গত ৫ আগস্টের ঘটনায় বোয়ালিয়া থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।

অপরদিকে, প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, রাজশাহীর পবা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শের-ই-বাংলা হলের ডেপুটি রেজিস্ট্রার হানিফ মো. পলাশকে রোববার নগরীর মেহেরচন্ডি কড়াইতলা মোড় এলাকা থেকে আটক করে একটি দলের নেতাকর্মীরা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে যায়। পরবর্তীতে তাকে আদালতে পাঠানো হয়।

এ বিষয়ে মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, ‘এজহারভুক্ত আসামি হিসেবে আওয়ামী লীগ নেতা আহসান হাবীব ও হানিফ মোহাম্মদ পলাশকে গ্রেফতার করা হয়েছে। পলাশকে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া হানিফ মোহাম্মদ পলাশের নামে বোয়ালিয়া থানায় মামলা থাকায় তাকে সেখানে হস্তান্তর করা হবে।’





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর