শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপির কোতোয়ালী থানার বিশেষ অভিযানে ডাকাতি, চুরি ও ছিনতাইকৃত ১৫৭টি মোবাইল ফোন, ০৫টি ল্যাপটপ, নগদ টাকা, আইএমইআই (IMEI) পরিবর্তনের মেশিন ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধারসহ সংঘবদ্ধ চক্রের ০৫ সদস্য গ্রেফতার সংস্কৃতি চর্চায় তরুণদের সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের ‘আমারে ওরা বাচতে দিলা না’, মায়ের কাছে শেষ বার্তা চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ ১৭.৮ শতাংশ বেড়েছে এখন পর্যন্ত নিহত ৩২, মৃতের সংখ্যা ১ লাখ ছাড়ানোর আশঙ্কা Scotland vs Brazil Highlights, FT, 0-3: Vini Jr brace fires Brazil top of group and into knockout rounds দামপাড়া পুলিশ লাইন্সে সিএমপি কমিশনার মহোদয় এর বৃক্ষরোপণ অভিযান ছতুরার নূর: রূহানিয়তের এক উজ্জ্বল উত্তরাধিকার সরকার অনুমোদন ছাড়া মাছের খাদ্য উৎপাদন, কর্ণফুলীতে জরিমানা জবি ছাত্রদল আহ্বায়ককে মারধর ও চিকিৎসক লাঞ্ছনার পালটাপালটি অভিযোগ

রাবির সি ইউনিটের পরীক্ষায় উপস্থিতির হার ৯০ শতাংশ, আটক ৪ ভর্তিচ্ছু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ১৬৪ সময় দেখুন
রাবির সি ইউনিটের পরীক্ষায় উপস্থিতির হার ৯০ শতাংশ, আটক ৪ ভর্তিচ্ছু


রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘সি’ (বিজ্ঞান) ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। পরীক্ষায় প্রায় ৯০ শতাংশ পরীক্ষার্থী উপস্থিত ছিলেন। তবে শুধু রাবি কেন্দ্রে উপস্থিতির হার ছিল ৮৮. ৩০ শতাংশ। এদিকে ভর্তি পরীক্ষায় স্মার্টফোন ব্যবহার করে অসদুপায় অবলম্বনের অভিযোগে ৪ জনকে আটক করা হয়েছে।

আজ শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে সি ইউনিটের কো-অর্ডিনেটর ও বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. গোলাম মর্তুজা তথ্যটি নিশ্চিত করেছেন।

আটক ৪ পরীক্ষার্থীর মধ্যে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রে দিব্য জ্যোতি সাহা এবং মো. শামস আজমাইন ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে লাবিব বিন মাহবুব। এ ছাড়া ঢাবি কেন্দ্রের আটক আরেক পরীক্ষার্থীর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। এর ভেতর দিব্য জ্যোতি সাহা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৩য় হয়েছেন বলে জানা গেছে।

উপস্থিতির বিষয়টি নিশ্চিত করে কো-অর্ডিনেটর অধ্যাপক গোলাম মর্তুজা বলেন, ‘বড় ধরনের কোনো ঘটনা ছাড়াই ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। একাধিক আঞ্চলিক কেন্দ্রে মোট প্রায় ৯০ শতাংশ পরীক্ষার্থী উপস্থিত ছিলেন। এদিকে মোট ৪ জনের অসদুপায় অবলম্বনের অভিযোগে আটক হয়েছেন।’

চার পরীক্ষার্থীর আটকের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, ‘পরীক্ষায় অসৎ উপায় অবলম্বন করার সময় সর্বমোট চারজন পরীক্ষার্থীকে জালিয়াতির প্রমাণসহ আটক করা হয়েছে। এর মধ্যে ঢাকা থেকে দুজনকে ডিভাইসসহ আটক করে তাদের পরীক্ষা বাতিল করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে প্রতারণার দায়ে পুলিশে মামলা করা হবে এবং তদন্ত সাপেক্ষে শাস্তির ব্যবস্থা করা হবে।’

এদিকে, দ্বিতীয়বারের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর ও বরিশাল এই ৫টি আঞ্চলিক বিভাগীয় কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বছর ৪ হাজার ১৭টি আসনের বিপরীতে তিন ইউনিট মিলিয়ে মোট ২ লক্ষ ৭২ হাজার ৬২৬ জন ভর্তিচ্ছু লড়বে। এর মধ্যে আজকের ‘সি’ ইউনিটে মোট ১ লক্ষ ২৬ হাজার ২২৫ জন আবেদন করেছেন। এই ইউনিটে আসন সংখ্যা ১ হাজার ৫৩৬ টি আসন রয়েছে। এই হিসাবে আসনপ্রতি লড়ছেন ৮২ জন ভর্তিচ্ছু।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom