শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
ন্যায়বিচারের আশায় ভুক্তভোগী নজরুল ইসলাম ঘুরছেন দ্বারে দ্বারে- ঝিনাইগাতীতে জোরপূর্বক ঘর নির্মাণ করে জমি বেদখলের অভিযোগ ব্যবসায়ী ইয়াকুব আলী স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের এস এস সি পরীক্ষার্থীদের লেখাপড়ায় মারাত্মক ব্যাঘাত ঘটছে 103-run hammering: CSK hand MI their biggest IPL defeat as Sanju Samson, spinners lead rout | Cricket News Yami Gautam Learnt Quran For Haq, Reveals Director; Avinash Tiwary Says Marriage Deadline Is 2026-End | Bollywood News প্রাথমিক শিক্ষা অধিদফতরে প্রথম নারী মহাপরিচালক নিয়োগ প্রাথমিক শিক্ষা অধিদফতরে প্রথম নারী মহাপরিচালক নিয়োগ প্রাথমিক শিক্ষা অধিদফতরে প্রথম নারী মহাপরিচালক নিয়োগ IPL 2026: ‘He’s in my pocket’- Jadeja on his cheeky celebration after dismissing Pooran | Cricket News দৌলতপুরে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

জামালপুরে সহকারী প্রিজাইডিং কর্মকর্তার তালিকায় দুই মৃত ব্যাক্তির নাম

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
  • ১১০ সময় দেখুন
জামালপুরে সহকারী প্রিজাইডিং কর্মকর্তার তালিকায় দুই মৃত ব্যাক্তির নাম

জামালপুর জেলা প্রতিনিধি।।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে মৃত দুই শিক্ষককে সহকারী প্রিজাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে নির্বাচনী প্রশিক্ষণের জন্যে আমন্ত্রণ জানানো চিঠিতে মৃত দুই শিক্ষকের নাম রয়েছে। এদের মধ্যে গত ২০২৪ সালের ৩ আগষ্ট হার্ট অ্যাটাক করে মারা যান দেওয়ানগঞ্জ উপজেলার চর মাগুরীহাট দাখিল মাদ্রাসার সহকারি শিক্ষক মোঃ আব্দুল করিম। অপরজন গত চার মাস আগে মারা যান পোল্যাকান্দি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আতাউর রহমন আকা। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চর মাগুরীহাট দাখিল মাদ্রাসার সুপার শফিউল আলম এবং পোল্যাকান্দি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ।

দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তার স্বাক্ষরিত চিঠিতে দেখা যায়- গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ২৫ জানুয়ারি দেওয়ানগঞ্জ সরকারি আব্দুল খালেক মেমোরিয়াল ডিগ্রী কলেজে অনুষ্ঠিত প্রশিক্ষণে অংশ নিতে নির্বাচিত সহকারী প্রিজাইডিং কর্মকর্তাদের নামের তালিকা প্রকাশ করা হয়। প্রকাশিত তালিকা অনুযায়ী সহকারী প্রিজাইডিং কর্মকর্তা হিসেবে আব্দুল করিম ও আতাউর রহমান আকার নামেও চিঠি পাঠানো হয়।

এ ব্যাপারে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম বলেন- কারিগরি ত্রুটির কারনে মৃত ব্যাক্তিদের নাম সহকারী প্রিজাইডিং কর্মকর্তা হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে। তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়া হবে।

জামালপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইউসুপ আলী বলেন-‘বিষয়টি আমি অবগত নয়। এখনই বিষয়টি খোঁজ-খবর নেওয়া হবে। এই ধরণের ত্রুটি থাকলে সেটা সংশোধন করা হবে। কিভাবে মৃত ব্যক্তি ওই তালিকায় গেলো বিষয়টি খতিয়ে দেখা হবে।’

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom