রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম :
EARN প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত ‘Main Jaan Se Maar Dunga’: Sorab Bedi Reacts To Trolls Making Personal Comments About Girlfriend Delnaz Daruwala | Television News Unprecedented! Shubman Gill’s India achieve a first in 149-year history of Test cricket with seven consecutive 50-run partnerships | Cricket News অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশি তরুণদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময় চট্টগ্রামের আনোয়ারা/যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে ‎ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায় নিরাপত্তা শঙ্কায় ক্যাম্পাস ছাড়ছেন গোবিপ্রবি শিক্ষার্থীরা সৌদি বিমান হামলায় ইয়েমেনে শিশুসহ নিহত ৪১ চাঁইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ২২ জন ডেঙ্গুতে আক্রান্ত Allu Aravind Takes Action After Fans Complain About Blocked Tickets At Allu Cinemas, Video-Calls Staff | Regional Cinema News

আইন লঙ্ঘন করে বেকু দিয়ে ফসলি জমি নষ্ট করে ঘের কেটে,দখল করে অন্যের জমি!

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৪৪ সময় দেখুন
আইন লঙ্ঘন করে বেকু দিয়ে ফসলি জমি নষ্ট করে ঘের কেটে,দখল করে অন্যের জমি!

মোঃ সুমন ভুঁইয়া

নিয়মনীতি থাকলেও আইন লঙ্ঘন করে,তোয়াক্কা না করে রাস্তার উপর দিয়ে লোহার চাকার ভেকু চলে পিচ ঢালাইয়ের উপর দিয়ে,এযেন দেখেও না দেখার ভান করে চলেছে,সবার এমন উদাসীনতায় সরকারের কোটি কোটি টাকার রাস্তা লোহার চাকার ভেকু দিয়ে সরকারি সম্পদ নষ্ট করে দিচ্ছে ভেকু দিয়ে,বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী ইউনিয়নের বেবাজ গ্রামে,প্রতি বছর শুস্ক মৌসুমে এখানে পুকুর খনন সহ ঘের করা হয়,এবারও তার ব্যতিক্রম হয়নি,সিণ্ডিকেট চক্রের কাওসার ভেকু(মাটিকাটা মেশিন)ভাড়া করে এনে পুকুর খনন সহ ফসলি জমি ক্রয় করে পাসের জমি দখল করে নেয় বলে জানিয়েছেন বেবাজ গ্রামের হাবিব গাজী, হত্যা মামলার আসামি পালিয়ে বিদেশে জামাল শরিফ তারই অনুসরণকারী কাওসার হাওলাদার,আগ্রহী ব্যক্তিদের সাথে চুক্তি করে ভেকু দিয়ে ফসলি জমি খনন সহ দখল করে নিচ্ছে বলে জানায় গৌতম দাস,স্থানীয় কিছু নেতাকে ম্যানেজ করে অবৈধ বেকু দিয়ে কাজ করে উপজেলার কলসকাঠী ইউনিয়নের এরই মধ্যে,বেবাজ গ্রামে রাস্তার পাশে ফসলি জমিতে অবৈধ ভেকু দিনে রাতে অন্যের জমির উপর দিয়ে ফসল নষ্ট করে ফেলে বলে জানায় মনসুর শিকদার সহ হারুন গাজী ও আজহার ফকির এছাড়াও বিভিন্ন লোকের অভিযোগ রয়েছে,রাস্তার কাজ সেস না হতেই ভেকু দিয়ে পিচ ঢালাই উপর দিয়ে লোহার চাকার ভেকু দিয়ে রাস্তার পিচ ঢালাইয়ের উপর দিয়ে চালিয়ে যাচ্ছে যার ফলে সরকারি সড়কটি নির্মাণ কাজ শেষ হয়ে যাচ্ছে,সড়কটি পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প-৩ এর আওতায় ২ কোটি ১১ লাখ টাকা প্রকল্পের ব্যয়ে,নির্মাণ কাজ পায় মোহাম্মদ ইউনুছ এন্ড ব্রাদার্স লিমিটেড নামের ঠিকাদারী প্রতিষ্ঠান,ঠিকাদারী প্রতিষ্ঠান ২০২৩ সালের প্রথমদিকে সড়কটি নির্মাণ কাজ শুরু করলেও নির্মাণ কাজে তেমন কোন অগ্রগতি ছিল না তবে এই রাস্তার কাজ সেস না হতেই লোহার চাকার ভেকুদিয়ে পিচঢালাই উপর দিয়ে চলাচল করতে দেখা যায়,রাস্তাটি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া ইউনিয়নের ডিঙ্গারহাট ব্রিজের পূর্ব পাশ হয়ে কলসকাঠী।

এছাড়াও গৌতম দাস জানায় আমার পিছনের জমি ক্রয় করলেও সামনের জমি ভরাট করে দখল করে হিন্দু সম্প্রদায় বলে ভূমিদস্য কাওসার,বেবাজ গ্রামের ভুক্তভোগীরা বলেন,দিনে রাতে ভেকু দিয়ে ফসলি জমির উপর দিয়ে চালিয়ে যায় যার ফলে ফসল নষ্ট হয়ে যায় প্রতিবাদ করতে গেলে হামলা মামলা করার ভয় দেখায়,ভেকুর মালিক নাসির কে জিজ্ঞেস করলে তিনি বলেন আমরা ভাড়ায় এসেছি যেখান থেকে বলবে সেখান থেকে আমাদের যেতে হয় ভেকু নিয়ে।

এ বিষয়ে বাকেরগঞ্জ উপজেলা রোমানা আফরোজ বলেন ফসলি জমি নষ্ট আর ভেকু দিয়ে ফসলি জমি কাটলে তার প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে,বাকেরগঞ্জ থানার ওসি খন্দকার কেএম সোহেল রানা বলেন আমরা এ বিষয়ে কোন অভিযোগ পাইনি তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে,উপজেলা সহকারি ভূমি তন্ময় হালদার বলেন সড়কের উপর দিয়ে ভেকু চলাচল ও ফসলি জমি খনন করা বিষয় শুনেছি অভিযান চলমান রয়েছে।
আইন লঙ্ঘনকারী সিন্ডিকেটের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর