মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
Bigg Boss 20’s ScoutOP Hints At Feelings For ‘Sister’ Love Gill: ‘Usse Pehle Friend Hota Hai Naa…’ | Television News Head coach Zinedine Zidane celebrates first home win as France crush Belgium 4-1 at Nations League | Football News কর্ণফুলীতে ডেঙ্গু পরীক্ষার কীট ও মশক নিধন সামগ্রিক বিতরণ কূটনীতিকদের সম্মানে খেলাফত মজলিসের নৈশভোজ কর্ণফুলীতে এস আলম গ্রুপের সীমানাপ্রাচীর ভেঙে অবৈধ দখল উচ্ছেদ কর্ণফুলীতে বিতর্ক উৎসবের উদ্বোধন, দিনব্যাপী কর্মশালা সম্পন্ন ‘আজকের বিতার্কিকরাই আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেবে’ হামলাকারী রাবি ছাত্রদল নেতাদের বাঁচাতে সিসিটিভি ফুটেজ ডিলিট করল প্রভোস্ট ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৯০২ দাসত্ব বরণ নয় বরং প্রযুক্তির উপর করতে হবে রাজত্ব চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী

দামুড়হুদায় রণক্ষেত্রে রূপ নিলো পারিবারিক বিরোধ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩২৭ সময় দেখুন
দামুড়হুদায়  রণক্ষেত্রে রূপ নিলো পারিবারিক বিরোধ

সাব্বীর আলিম, দামুড়হুদা, চুয়াডাঙ্গা :
ঘরবাড়ি ও ৩ মোটরসাইকেল ভাঙচুর, বাবা-ছেলেসহ আহত ৭,

জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে পারিবারিক দ্বন্দ্ব চলছিল। শুক্রবার দুপুরের পর সেই বিরোধের জেরে বাবা নুর ইসলাম ও ছেলে সাইদুরের মধ্যে বাধে এ দ্বন্দ্ব।

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় জমিজমা সংক্রান্ত পারিবারিক বিরোধ ভয়াবহ সংঘর্ষে রূপ নিয়ে বাবা-ছেলেকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এতে বাবা নুর ইসলাম (৬৫) ও তার ছেলে সাইদুর রহমান (৩৩)সহ সাতজন আহত হন। এ সময় ভাঙচুর করা হয় ঘরবাড়ি ও তিনটি মোটরসাইকেল।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের চাকুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে পারিবারিক দ্বন্দ্ব চলছিল। শুক্রবার দুপুরের পর সেই বিরোধের জেরে বাবা নুর ইসলাম ও ছেলে সাইদুরের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ উঠেছে, এ সময় ছেলে সাইদুরের শ্বশুরবাড়ির পক্ষ থেকে চারটি মোটরসাইকেলে করে সাত থেকে আটজন বহিরাগত চাকুলিয়া গ্রামে প্রবেশ করে এবং বাবা নুর ইসলামের ওপর চড়াও হয়।

ঘটনার আকস্মিকতায় গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়রা হামলাকারীদের ধাওয়া করে আটক করে গণপিটুনি দেয়। এ সময় তিনটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে চারজনকে পুলিশে সোপর্দ করা হয়। পরে দর্শনা থানা পুলিশ তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার সময় ঘরবাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয়। দরজা-জানালা ও আসবাবপত্র নষ্ট করা হয়। এতে নারী-শিশুসহ গ্রামবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনাস্থলে উপস্থিত উপপরিদর্শক (এএসআই) নজরুল ইসলাম বলেন, বাবা ও ছেলের মধ্যে পারিবারিক কলহের জের ধরে বাগ্বিতণ্ডা সৃষ্টি হয়। পরে শ্বশুরপক্ষের লোকজন মোটরসাইকেলে করে এসে পরিস্থিতি আরো উত্তপ্ত করে তোলে। স্থানীয়রা তাদের আটক করে মারধর করে।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) হিমেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘উভয় পক্ষের কেউ এখনো লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর