সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষে বকনা গরু বিতরণ অনুষ্ঠিত ডিএসএলআর প্রযুক্তির লেন্স নিয়ে আসছে আইফোন ১৮ প্রো ম্যাক্স হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৩৭ জেসিআই ঢাকা ডাইনামিকের সহ-আয়োজনে অনুষ্ঠিত ‘৩য় সামার স্পিড স্কেটিং ম্যারাথন–২০২৬’ ঢাকায় আসছেন মার্কিন নৌ কমান্ডার বাকৃবিতে মেসেঞ্জার গ্রুপে কথা কাটাকাটির জেরে সংঘর্ষ, আহত ৪ Cristiano Ronaldo leaves one-word comment to viral Instagram reel hailing him as most famous athlete in history | Football News Top Ent News, Aug 1: Kangana Ranaut, Hrithik Roshan’s Online Spat Goes Viral; Salman Khan Cuts Fee By Rs 50 Cr | Bollywood News নোয়াখালীর সমাবেশে প্রশাসনের শর্ত লঙ্ঘন করে উস্কানি ও মিথ্যাচার করেছে হেফাজত ও কওমীরা- দাবি হেযবুত তওহীদের রাষ্ট্রপতি কে হবেন সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান: মির্জা ফখরুল

দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযানে বিপুল মাদক ও অবৈধ ওষুধ জব্দ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ৩০১ সময় দেখুন
দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযানে বিপুল মাদক ও অবৈধ ওষুধ জব্দ

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি ফরিদ আহমেদ
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য, অবৈধ ওষুধ ও চোরাচালানী মালামাল জব্দ করেছে বিজিবি। বৃহস্পতিবার ও শুক্রবার পরিচালিত এসব অভিযানে প্রায় ৫৯ লাখ টাকার অবৈধ পণ্য উদ্ধার করা হয়।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সূত্রে জানা গেছে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত বৃহস্পতিবার (৫ মার্চ) চল্লিশপাড়া, মহিষকুন্ডি ও ধর্মদাহ বিওপি এবং শুক্রবার (৬ মার্চ) শেওড়াতলা বিওপির টহল দল সীমান্ত সংলগ্ন বিভিন্ন এলাকায় অভিযান চালায়। অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৯ হাজার ৩৯০ পিস সাইপ্রোহেপ্টাডিন হাইড্রোক্লোরাইড ট্যাবলেট, ৯ হাজার ৮৭০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, ৪৮০ প্যাকেট পাতার বিড়ি, ২০ বোতল মদ, ১৪৫ বোতল ফেন্সিডিল এবং ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য প্রায় ৫৯ লাখ ২৭ হাজার ৪০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

এ ঘটনায় গাঁজা চাষের সঙ্গে জড়িত থাকার অভিযোগে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ময়রামপুর গ্রামের মো. নাহারুল ফকির (৫৫), পিতা মৃত আফতাহিমের বিরুদ্ধে পলাতক মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

বিজিবি জানায়, উদ্ধার হওয়া গাঁজা দৌলতপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া অন্যান্য জব্দকৃত মালামাল বিধি মোতাবেক ধ্বংসের জন্য ব্যাটালিয়নের সিজার স্টোর ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom