সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মোবাইলের পর্দায় আটকে থাকা একটি প্রজন্ম! ‘বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেবে যুক্তরাজ্য’ স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের সংসদীয় প্রতিনিধিদলের সাক্ষাৎ ব্লাড ক্যান্সারে চবি শিক্ষার্থীর মৃত্যু Aditya Dhar And Yami Gautam Leave Mumbai, Move Permanent Base To Himachal Pradesh: Report | Bollywood News EXCLUSIVE | Asian Games gold done, Neeru Dhanda eyes Olympic shotgun medal to end wait since Rajyavardhan Rathore’s 2004 silver | Asian Games 2026 News রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা ‘আজও কীভাবে ওসি লোকমান চাকরিতে আছেন’—প্রশ্ন সাবেক ছাত্রনেতা বিপ্লবের শ্যামনগরে সুন্দরবন প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের বাড়িতে হামলা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকি আলেমদের সমাজের দায়িত্বও নিতে হবে: শফিকুর রহমান

নাগরপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ২৭০ সময় দেখুন
নাগরপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত

গোপাল সরকার, নাগরপুর প্রতিনিধি: ‘জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস–২০২৬’ উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে এ মহড়া অনুষ্ঠিত হয়।

“দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে কর্মসূচিটি পালন করা হয়।

নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. এরফান উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে নাগরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ভূমিকম্প ও অগ্নিকাণ্ড পরবর্তী উদ্ধার অভিযানের বিভিন্ন কৌশল প্রদর্শন করেন। এ সময় উপস্থিত শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক ও সাধারণ জনগণকে জরুরি পরিস্থিতিতে করণীয় বিষয়গুলো হাতে-কলমে দেখানো হয় এবং সচেতনতা বৃদ্ধি করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বীপভৌমিক উপজেলাপ্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শফিউর রহমান জোয়ার্দ্দার, হিসাবরক্ষক কর্মকর্তা  মো. আনোয়ার হোসেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাসুম বিল্লাহ, উপজেলা নির্বাচন কর্মকর্তা  মেহরাজুল হাসান, ইউনিয়ন পরিষদ প্রশাসক মো. হাবিবুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অশোক কুমার এবং নাগরপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার অনয় কুমার ঘোষসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা।

বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ করা সম্ভব না হলেও সঠিক প্রস্তুতি ও সচেতনতার মাধ্যমে ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। তাই সবাইকে দুর্যোগ মোকাবিলায় প্রশিক্ষিত ও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর