শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম :
সার্জিও গরের বাংলাদেশ সফর শেষ, সম্পর্ক আরও শক্তিশালী করার অঙ্গীকার শিশুদের মাতৃদুগ্ধ নিশ্চিতে সারাবছর সচেতনতা কার্যক্রমের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর CWG 2026: India’s finest day in Glasgow yet! Six medals, 10 boxing finalists and 23-medal tally secured | Commonwealth Games News Top Ent News, July 31: Jana Nayagan Hit By Cauvery Protests In Karnataka, Ramayana Trailer Finds Fans In Pakistan | Bollywood News ভূঞাপুরে অবৈধভাবে চাল বিক্রির অভিযোগে চেয়ারম্যান-মেম্বার এর বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন ধর্মের আড়ালে নতুন ফ্যাসিবাদ প্রতিষ্ঠার চেষ্টা চলছে: সাকি কালিয়াকৈরে চন্দ্রা-টিকেটের নামে প্রকাশ্য ডাকাতি,দালালের রাজত্ব- ক্ষুব্ধ যাত্রীরা,দেখার মত কেউ নেই ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩ ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা ছাত্রীকে যৌন হয়রানির দায়ে খুবি শিক্ষক চাকরিচ্যুত

দৌলতপুরে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ে মূল্যায়ণ ও পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ২২৩ সময় দেখুন

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি ফরিদ আহমেদ

কুষ্টিয়ার দৌলতপুরে ‘যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্প’-এর আওতায় উপজেলা পর্যায়ে মূল্যায়ণ ও পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) সকালে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ কর্মশালার আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব রবিউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক ড. মোঃ শওকত হোসেন ভূঁইয়া এবং উপজেলা কৃষি কর্মকর্তা রেহানা পারভীন। আলী আহমেদ, অতিরিক্ত কৃষি অফিসার, ফারিহা তানজুম স্বর্না কৃষি সম্প্রসারণ অফিসার
কর্মশালায় উপজেলার কৃষি উন্নয়ন, টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ, কৃষকদের সক্ষমতা বৃদ্ধি এবং আগামী দিনের কৃষি পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারী কৃষি কর্মকর্তা ও সংশ্লিষ্টরা মাঠ পর্যায়ের অভিজ্ঞতা তুলে ধরে বিভিন্ন সুপারিশ প্রদান করেন।
বক্তারা বলেন, টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তুলতে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও কৃষকদের প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের কর্মশালার মাধ্যমে কৃষি খাতের সমস্যা চিহ্নিত করে কার্যকর পরিকল্পনা গ্রহণ করা সম্ভব।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom