রবিবার, ৩১ মে ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কৈলাসঘোনায় কর্মবীর সংস্কার কল্যাণ সংস্থার ফ্রি মেডিকেল ক্যাম্প: ৬৭০ জন রোগী পেলেন বিনামূল্যে চিকিৎসাসেবা শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে দোয়া ও খাবার বিতরণ কালিয়াকৈর কোরবানি তিন দিন পার হলেও অপসারণ করা হয়নি কোরবানির বর্জ্য নাগরপুরে ডেঙ্গু সচেতনতায় পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকীতে কালিয়াকৈরে হাজারো মানুষের ঢল-দোয়া, আলোচনা ও বস্ত্র বিতরণ জিয়ার শাহাদাৎবার্ষিকী একাত্তরের মার্চের বেতার ভাষণের কথা স্মরণ করল ঢাকার ভারতীয় হাইকমিশন IPL 2026 Orange Cap and Purple Cap after Qualifier 2: Sooryavanshi stays on top, Rabada surges ahead | Cricket News জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী আজ বর্ষাকালব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ঢাবি ছাত্রদলের Kiara Advani Was Asked Not To Say ‘Hi, Hello’ On Toxic Set; Padmini Kolhapure Backs Ranveer Singh Amid Don 3 Row | Bollywood News

বেদখল ২ হল উদ্ধারে জবি ছাত্রদলের ১০ দিনের আল্টিমেটাম

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ৭৭৬ সময় দেখুন
বেদখল ২ হল উদ্ধারে জবি ছাত্রদলের ১০ দিনের আল্টিমেটাম


ঢাকা: দীর্ঘদিন বেদখলে থাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সৈয়দ নজরুল ইসলাম হল এবং আব্দুর রহমান হল পুনরুদ্ধারে ১০ দিনের আল্টিমেটাম দিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

মঙ্গলবার (৩১ মার্চ) ব্যানারসহ এক র‍্যালি নিয়ে ছাত্রদলের নেতাকর্মীরা হলের সার্বিক অবস্থা পরিদর্শন করেন।

বেদখল হলে অবস্থানরত বাসিন্দাদের উদ্দেশে ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুমন সর্দার বলেন, ‘আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এখানে এসেছি। বিগত ফ্যাসিস্ট আমলে আমাদের এই হল বেদখল হয়ে যায়। পুরান ঢাকার গিঞ্জি পরিবেশে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মেসে থাকতে হয়। অনেকের মেসে থাকারও টাকা নাই। আমরা চাচ্ছি, আমাদের যে হলগুলো বেদখল হয়ে আছে, সবগুলো পুনরুদ্ধার করব।’

শিক্ষার্থীদের ভোগান্তির কথা উল্লেখ করে তিনি নির্দিষ্ট সময়ের মধ্যে সবাইকে হল ত্যাগ করার কথা জানান। ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, ‘আমরা একটা নির্দিষ্ট সময় দিয়েছি। এরপর আমরা যখন আসব তারপর আর সময় দিব না। তাদেরকে উচ্ছেদ করে দখলে নিব। কোনো অপশক্তি বা শক্তির কাছে আমরা মাথা নত করব না।’

হলের বিরুদ্ধে মামলা ও অবস্থান ত্যাগ না করা প্রসঙ্গে তিনি বলেন, ‘বিগত সময়ে খতিয়ান জালিয়াতি করে এসব হল দখল করা হয়েছে। হলের বিরুদ্ধে তারা মামলা করেছে। আমরা মামলা প্রত্যাহারের কথা বলব। এতে তারা না মানলে আমরা ভুয়া দলিল বা দখলের যে মামলা আছে তা দায়ের করব।’

বেদখল হলের সামনে অবস্থান নিয়ে জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদি হাসান হিমেল বলেন, ‘আমরা জগন্নাথের ১৭টি হল ছিল। বিগত ফ্যাসিস্টরা এসব দখল করেছে। আমরা শিক্ষার্থীদের আবাসন নিয়ে কাজ শুরু করেছি। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে নির্দিষ্ট সময় হিসেবে ১০ দিন সময় দিয়েছি। এরপর আমরা আবার চলে আসব।’





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom