সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মোবাইলের পর্দায় আটকে থাকা একটি প্রজন্ম! ‘বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেবে যুক্তরাজ্য’ স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের সংসদীয় প্রতিনিধিদলের সাক্ষাৎ ব্লাড ক্যান্সারে চবি শিক্ষার্থীর মৃত্যু Aditya Dhar And Yami Gautam Leave Mumbai, Move Permanent Base To Himachal Pradesh: Report | Bollywood News EXCLUSIVE | Asian Games gold done, Neeru Dhanda eyes Olympic shotgun medal to end wait since Rajyavardhan Rathore’s 2004 silver | Asian Games 2026 News রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা ‘আজও কীভাবে ওসি লোকমান চাকরিতে আছেন’—প্রশ্ন সাবেক ছাত্রনেতা বিপ্লবের শ্যামনগরে সুন্দরবন প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের বাড়িতে হামলা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকি আলেমদের সমাজের দায়িত্বও নিতে হবে: শফিকুর রহমান

নাগরপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে ইউএনও

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ২৪৭ সময় দেখুন
নাগরপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে ইউএনও

গোপাল সরকার, নাগরপুর প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় উৎসবমুখর ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়েছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫। বুধবার সকাল থেকে উপজেলার বিভিন্ন কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষার সার্বিক পরিবেশ পর্যবেক্ষণে উপজেলার বিভিন্ন কেন্দ্র সরেজমিনে পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ এরফান উদ্দিন। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বীপ ভৌমিক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাদির আহমেদ এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার অশোক কুমার। পরিদর্শনকালে প্রতিনিধি দলটি উপজেলার অন্যতম প্রধান কেন্দ্র সরকারি যদুনাথ পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করেন। সেখানে কেন্দ্রের সার্বিক শৃঙ্খলা, নিরাপত্তা ও পরীক্ষার পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন ইউএনও। তিনি দায়িত্বরত শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন এবং পরীক্ষার ব্যবস্থাপনা বিষয়ে খোঁজখবর নেন। এসময় প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এবারের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় নাগরপুর উপজেলা থেকে মোট ১,৬০৪ জন শিক্ষার্থী নিবন্ধন করে। এর মধ্যে ৮৫৮ জন পরীক্ষায় অংশগ্রহণ করে এবং ৭৪৬ জন অনুপস্থিত ছিল। সে হিসেবে উপজেলায় উপস্থিতির হার ছিল প্রায় ৫৩ শতাংশ। উপজেলা নির্বাহী অফিসার মোঃ এরফান উদ্দিন বলেন, “শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের এই গুরুত্বপূর্ণ পরীক্ষায় কোনো ধরনের অনিয়ম না হয়, সে বিষয়ে প্রশাসন কঠোর নজরদারি রেখেছে।” তিনি সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

উল্লেখ্য, উপজেলার তিনটি প্রধান কেন্দ্রে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ও প্রশাসনের সরাসরি তত্ত্বাবধানে পরীক্ষা সম্পন্ন হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর