সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মোবাইলের পর্দায় আটকে থাকা একটি প্রজন্ম! ‘বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেবে যুক্তরাজ্য’ স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের সংসদীয় প্রতিনিধিদলের সাক্ষাৎ ব্লাড ক্যান্সারে চবি শিক্ষার্থীর মৃত্যু Aditya Dhar And Yami Gautam Leave Mumbai, Move Permanent Base To Himachal Pradesh: Report | Bollywood News EXCLUSIVE | Asian Games gold done, Neeru Dhanda eyes Olympic shotgun medal to end wait since Rajyavardhan Rathore’s 2004 silver | Asian Games 2026 News রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা ‘আজও কীভাবে ওসি লোকমান চাকরিতে আছেন’—প্রশ্ন সাবেক ছাত্রনেতা বিপ্লবের শ্যামনগরে সুন্দরবন প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের বাড়িতে হামলা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকি আলেমদের সমাজের দায়িত্বও নিতে হবে: শফিকুর রহমান

ভূঞাপুরে এক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে ধর্ষণকারী গ্রেফতার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৬৮৪ সময় দেখুন
ভূঞাপুরে এক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে ধর্ষণকারী গ্রেফতার

খায়রুল খন্দকার টাঙ্গাইল :টাঙ্গাইলের ভূঞাপুরে এক প্রতিবন্ধী তরুণী নিলুফা (২৫) জোরপূর্বক ধর্ষণের অভিযোগে কমল(৫০) নামে একজন কে গ্রেফতার করেছে থানা পুলিশ।

শনিবার (১৮ এপ্রিল) সকালে উপজেলার গোবিন্দাসি ইউনিয়নের কষ্টাপাড়া এলাকায় এমন ঘটনা ঘটে। এ ঘটনায় একই এলাকার খানুরবাড়ি গ্রামের মৃত রাধিকা সরকারের ছেলে কমল সরকার কে নামের এক ব্যক্তিকে অভিযুক্ত করে ভূঞাপুর থানায় এজাহার দায়ের করেছে ভুক্তভোগী পরিবার। পরে রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত কমল সরকারকে গ্রেপ্তার করে ভূঞাপুর থানা পুলিশ।

অভিযোগে বলা হয়, গত ১৮ এপ্রিল সকাল আনুমানিক ৯টার দিকে ভুক্তভোগী তরুণী বাড়িতে একা ছিলেন। এ সুযোগে অভিযুক্ত কমর সরকার বাড়িতে প্রবেশ করে তাকে জোর করে একটি কক্ষে নিয়ে যায় এবং ধর্ষণ করে। এ সময় তরুণীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসতে শুরু করলে অভিযুক্ত দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ভুক্তভোগীর পরিবার জানায়, অভিযুক্তের বাড়ির পাশাপাশি ভুক্তভোগীর বাড়ি থাকায় তাদের সঙ্গে পূর্ব পরিচয় ও পারিবারিক যোগাযোগ ছিল। সেই সম্পর্কের সুযোগ নিয়ে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে বলে তারা দাবি করেন।

ঘটনার পর স্থানীয়ভাবে ভুক্তভোগীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাব্বির রহমান জানান, অভিযোগ পাওয়ার পর নিয়মিত মামলায় আসামীকে গ্রেফতার পূর্বক বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং দ্রুত অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর