রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম :
মোবাইলের পর্দায় আটকে থাকা একটি প্রজন্ম! ‘বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেবে যুক্তরাজ্য’ স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের সংসদীয় প্রতিনিধিদলের সাক্ষাৎ ব্লাড ক্যান্সারে চবি শিক্ষার্থীর মৃত্যু Aditya Dhar And Yami Gautam Leave Mumbai, Move Permanent Base To Himachal Pradesh: Report | Bollywood News EXCLUSIVE | Asian Games gold done, Neeru Dhanda eyes Olympic shotgun medal to end wait since Rajyavardhan Rathore’s 2004 silver | Asian Games 2026 News রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা ‘আজও কীভাবে ওসি লোকমান চাকরিতে আছেন’—প্রশ্ন সাবেক ছাত্রনেতা বিপ্লবের শ্যামনগরে সুন্দরবন প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের বাড়িতে হামলা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকি আলেমদের সমাজের দায়িত্বও নিতে হবে: শফিকুর রহমান

ভূঞাপুরে ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম সহ ৪ ডাকাত গ্রেফতার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৬ মে, ২০২৬
  • ২৪৪ সময় দেখুন
ভূঞাপুরে ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম সহ ৪ ডাকাত গ্রেফতার

খায়রুল খন্দকার টাঙ্গাইল :টাঙ্গইলের ভূঞাপুরে ডাকাতির প্রস্তুতিকালে চার ডাকাত ডাকাতির সরঞ্জাম সহ গ্রেফতার করেছে থানা পুলিশ।

সোমবার (৪ মে) রাতে উপজেলার ঘাটান্দি নতুন পাড়া এলাকায় নজরুলের বাড়ি থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন:-গোপালপুর থানার ভোলারপাড়া গ্রামের আহসান আলী আকন্দ এর ছেলে রবিউল, ভূঞাপুর থানার কুকাদাইর গ্রামের গোলাম হোসেন এর ছেলে মনির ওরফে ন্যাংড়া মনির, কালিহাতি থানার শামশৈল গ্রামের শামছুল হক এর ছেলে শাহ আলম এবং একই গ্রামের আঃ আজিজ এর ছেলে মাসুদ।

এলাকাবাসী সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ ডাকাত হিসাবে পরিচিত।

বিষয়টি নিশ্চিত করে ভূঞাপর থানা অফিসার ইনচার্জ সাব্বির রহমান জানান, গতকাল রাত ১০.৩০ ঘটিকার সময় ঘাটান্দি নতুনপাড়া জনৈক নজরুল ইসলামের বাড়ীর নিচতলায় গ্রেফতারকৃত ডাকাতরা ডাকাতি করার উদ্দেশ্যে সমবেত হয়ে শলাপরামর্শ ও প্রস্তুতি গ্রহনকালে গোপন সংবাদের ভিক্তিতে অভিযান চালিয়ে এসআই মোঃ নজরুল ইসলাম ও এসআই রুবেল মিয়া সংগীয় ফোর্সের সহায়তায় তাদের আটক করতে সক্ষম হয়।

সেখানে এ সময় উপস্থিত থাকা অন্য ডাকাতরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। গ্রেফতারকৃত ডাকাতদের বিরুদ্ধে দেশে বিভিন্ন জেলার থানায় ৫/৭টি করে ডাকাতি, দস্যূতা, চুরি মামলা রয়েছে।

তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ঘরের তালা গ্রীল কাটার জন্য ব্যবহৃত লোহার তৈরী কাটার, কাটিং প্লাস, লোহার শিকল, কাঁচি এবং ডাকাতি করার জন্য সুইচ গিয়ার চাকু, চাপাতি উদ্ধার হয়।

তাদের বিরুদ্ধে থানায় ডাকাতির মামলা দায়ের করে তাদেরকে জেল হাজতে প্রেরন করা হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর