শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন

নাগরপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৩ মে, ২০২৬
  • ১৮০ সময় দেখুন
নাগরপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত

গোপাল সরকার, নাগরপুর প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে উৎসবমুখর পরিবেশে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল থেকে উপজেলার কাঠুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। দিনব্যাপী এ আয়োজনে ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিষয়ভিত্তিক কুইজ এবং কাবিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিনী মনোয়ারা বেগম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার অশোক কুমার, উপজেলা বিএনপির সহ-সভাপতি আহমদ আলী রানা, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদ খান ফারুক, শ্রমিক দলের সভাপতি মো. আরিফুল ইসলাম নবা এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটি। এছাড়াও উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি রবিউল আওয়াল লাভলু।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর