শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে ইন্টারনেট লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, দুই হাত হারালেন তরুণ সোহান হাসপাতালের বেডে মৃত্যুর সঙ্গে লড়াই, থানায় অভিযোগ শ্যামনগরে জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরি প্রকল্পের অংশগ্রহণমূলক শিখন ও অভিজ্ঞতা বিনিময় সভা ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৪৬৩ ওয়াই-ফাইয়ের গতি বাড়ানোর উপায় সীমান্তের বেকার তরুণদের দক্ষ করে তুলতে বিজিবির ব্যতিক্রমী উদ্যোগ ঢাকায় পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত Ramayana: Ranbir Kapoor Is Ram, Yash Is Ravana And Sunny Deol Is Hanuman CWG 2026: Dilip Mahadu Gavit and Mohammed Basil script historic 1-2 finish for India in men’s 100m T47 final | Commonwealth Games News জাল সনদে চাকরি, বেরোবি কর্মকর্তা বরখাস্ত বিএনপির নেতাকর্মীরা জীবিত থাকতে কোনো ষড়যন্ত্র সফল হবে না: ডা. জাহিদ

কালিয়াকৈরে হাইটেক সিটি রেলস্টেশনে রেললাইন মেরামতের বিশেষ রেলগাড়ির মালামাল চুরি ১ জন আটক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১ জুন, ২০২৬
  • ১৭২ সময় দেখুন
কালিয়াকৈরে হাইটেক সিটি রেলস্টেশনে রেললাইন মেরামতের বিশেষ রেলগাড়ির মালামাল চুরি ১ জন আটক

শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধিঃ

গাজীপুরের কালিয়াকৈরে হাইটেক সিটি রেল স্টেশন এলাকায় রেলগাড়ির রেললাইন মেরামতের বিশেষ গাড়ি মালামাল চুরির অভিযোগে এক যুবককে হাতেনাতে আটক করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। রোববার (৩১ মে) দিবাগত গভীর রাতে এই চুরির ঘটনা ঘটে।

আটককৃত যুবকের নাম মোশাররফ হোসেন (২৮)। তিনি কালিয়াকৈর উপজেলার টান কালিয়াকৈর এলাকার মোজাম্মেল হকের ছেলে।

রেলওয়ে কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (৩১ মে) রাত আড়াইটার দিকে হাইটেক সিটি রেল স্টেশনে লাইনে দাঁড় করিয়ে রাখা একটি রেললাইন মেরামতের গাড়ির ভেতরে এক যুবককে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায়। ওই সময় গাড়ির ভেতরের বিভিন্ন মূল্যবান যন্ত্রপাতি ও মালামাল খোলার শব্দ পেয়ে স্টেশনের এক কর্মচারী তাৎক্ষণিকভাবে বিষয়টি স্টেশন মাস্টারকে অবহিত করেন। চুরির বিষয়টি টের পেয়ে ওই যুবক দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে রেলওয়ের কর্মচারীরা ধাওয়া দিয়ে তাকে হাতেনাতে ধরে ফেলেন।

স্থানীয় বাসিন্দারা মমিন জানান, এই রেল স্টেশনটি থেকে এর আগেও একাধিকবার রেলওয়ের বিভিন্ন মূল্যবান মালামাল চুরির ঘটনা ঘটেছে। বারবার চুরির ঘটনা ঘটলেও এবার চোর হাতেনাতে আটক হওয়ায় এলাকাজুড়ে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আজ সোমবার (১ জুন) দুপুরেও রেল স্টেশনে উৎসুক মানুষের ভিড় দেখা গেছে।

কালিয়াকৈর হাইটেক সিটি রেলওয়ে স্টেশন মাস্টার খোরশেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘রেললাইন মেরামতের গাড়ি থেকে মালামাল চুরির সময় এক যুবককে কর্মচারীরা হাতেনাতে আটক করেছে। বিষয়টি আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom