“গাছ লাগিয়ে সবুজ গড়ি,
ফল ফসলে স্বদেশ ভরি। ”
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ফুলকুঁড়ি আসর সবুজমেলা শাখার উদ্যোগে আজ বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। ৫ জুন বিকেলে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এ উপলক্ষে আলোচনা সভা, বৃক্ষরোপণ কর্মসূচির ঘোষণা, মাস্ক বিতরণ এবং পরিবেশ বিষয়ক স্লোগান ও লিফলেট প্রদর্শনের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকেরা অংশগ্রহণ করেন। এ আয়োজন পরিবেশ রক্ষার গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করে। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা পরিবেশ দূষণের ক্ষতিকর প্রভাব, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি এবং পরিবেশ সংরক্ষণে সকলের করণীয় বিষয়ে বক্তব্য দেন। এছাড়া ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার লক্ষ্যে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করা হয়। অংশগ্রহণকারীরা পরিবেশ রক্ষায় প্লাস্টিকের ব্যবহার কমানো, বেশি বেশি গাছ লাগানো এবং প্রাকৃতিক সম্পদের অপচয় রোধের আহ্বান জানান।
এ আয়োজনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলকুঁড়ির আসর সবুজমেলা শাখার পরিচালক মো: শিমুল মোড়ল ভাইয়া। সঞ্চালনায় ছিলেন সবুজমেলা শাখার সহকারী পরিচালক রিদওয়ানুল হক ভাইয়া।
সার্বিকভাবে বিশ্ব পরিবেশ দিবসের এই আয়োজন পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি এবং সকলকে পরিবেশবান্ধব আচরণে উদ্বুদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনুষ্ঠান শেষে ফুলকুঁড়ি গেমসের আয়োজন করা হয় এবং বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়।