খায়রুল খন্দকার টাঙ্গাইল:টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা গোবিন্দাসী উচ্চ বিদ্যালয় মাঠে বিশ্বকাপ ফুটবলকে ঘিরে উৎসবমুখর পরিবেশে সকল দলের সমর্থকদের অংশগ্রহণে একটি রোড শো অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ জুন)বিকাল ৪টায় গোবিন্দাসী উচ্চ বিদ্যালয় মাঠে এই রোড শো’র আয়োজন করে স্থানীয় ব্যক্তিবর্গ।
রোড শোতে বিভিন্ন দেশের পতাকা, ব্যানার ও ফেস্টুন নিয়ে শত শত ক্রীড়াপ্রেমী এতে অংশগ্রহণ করেন।
অংশগ্রহণকারীরা বিশ্বকাপের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এই আয়োজন করা হয় জানা যায়।
রোড শো উদ্বোধনকালে আয়োজকরা বলেন, খেলাধুলা মানুষে মানুষে সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধি করে। বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে বিভিন্ন দলের সমর্থকদের মধ্যে পারস্পরিক সম্মান ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
রোড শো শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা খেলাকে প্রতিযোগিতার পাশাপাশি বিনোদন ও ঐক্যের মাধ্যম হিসেবে গ্রহণ করার আহ্বান জানান। তারা বলেন, দল ভিন্ন হলেও আমরা সবাই খেলাপ্রেমী, আর এ ধরনের আয়োজন সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করে।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ক্রীড়া সংগঠক, যুব সমাজ এবং বিভিন্ন দলের সমর্থকরা উপস্থিত ছিলেন। পুরো আয়োজন উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।