বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপির পাঁচলাইশ মডেল থানা পুলিশের অভিযানে চোর চক্রের ০২ সদস্য গ্রেফতার; উদ্ধার চোরাইকৃত স্বর্ণালংকার, নগদ টাকা ও অন্যান্য মালামাল ঢাবিতে বাংলাদেশ ফিজিক্যাল সোসাইটির দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত কর্ণফুলীর মইজ্জ্যারটেক পূর্বপাশে ফুটপাত দখলের মহোৎসব, রাতারাতি ৫ দোকান স্থাপন টাঙ্গাইলে ফেসবুকের মাধ্যমে জমজ দুই ভাই ও জমজ দুই বোনের পরিচয় শেষে বিয়ে সম্পন্ন HWPL Hosts Peace Governance Seminar at North South University in Dhaka – Exploring Institutionalization of Peace Based on DPCW স্মার্টওয়াচ কেনার আগে যা জানা জরুরি স্ত্রীকে নির্যাতনের অভিযোগে বেরোবি ছাত্রদল নেতার পদ স্থগিত From Rs 4.8 lakh at KBC to Commonwealth Gold and now carrying India’s hope at ENC: Mitrabha Guha stays on the hot seat | Chess News স্ত্রীকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ Sanchita Ugale’s Father Alleges She Faced Pressure; Alia Bhatt Replacing Deepika Padukone In Kalki 2? | Bollywood News

টাঙ্গাইলে ফেসবুকের মাধ্যমে জমজ দুই ভাই ও জমজ দুই বোনের পরিচয় শেষে বিয়ে সম্পন্ন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ৪৭ সময় দেখুন
টাঙ্গাইলে ফেসবুকের মাধ্যমে জমজ দুই ভাই ও জমজ দুই বোনের পরিচয় শেষে বিয়ে সম্পন্ন

খায়রুল খন্দকার টাঙ্গাইল: টাঙ্গাইলের ভূঞাপুরে ব্যতিক্রমী এক আয়োজনের মধ্য দিয়ে যমজ দুই বোনের সঙ্গে যমজ দুই ভাইয়ের বিয়ে সম্পন্ন হয়েছে। এ বিরল ঘটনাকে ঘিরে দুই পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

বুধবার (১৭ জুন) উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের কষ্টাপাড়া গ্রামের শফিকুল ইসলামের যমজ দুই মেয়ের সঙ্গে লক্ষীপুরের উপজেলার রাজিবপুর গ্রামের মোঃ নুরুল আলমের জমজ দুই ছেলের আনুষ্ঠানিকভাবে বিয়ে সম্পন্ন হয়। জানা গেছে, জমজ দুই ছেলে মোঃ আব্দুর রাজ্জাক ও মোঃ আব্দুল জব্বার দুজনই দুবাই প্রবাসী। মোঃ আব্দুর রাজ্জাকের সাথে সুমাইয়া আক্তারের এবং মোঃ আব্দুল জব্বারের সাথে সোনিয়া আক্তারের বিয়ে সম্পন্ন হয়।

জানা যায়, দীর্ঘদিনের পারিবারিক আলোচনার পর একই মঞ্চে শফিকুল ইসলামের জমজ মেয়ে সুমাইয়া আক্তার লতা ও সোনিয়া আক্তার পাতার তিন লক্ষ টাকা করে কাবিনে বিয়ে হয়।

সম্পন্ন হয় চারজনের বিয়ের আনুষ্ঠানিকতা। যমজ দুই ভাই ও যমজ দুই বোনের এই বিয়ে দেখতে দূর-দূরান্ত থেকে অনেক মানুষ উপস্থিত হন। বিয়ের অনুষ্ঠানটি আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা নবদম্পতিদের শুভেচ্ছা জানান এবং তাদের সুখী দাম্পত্য জীবনের কামনা করেন। দুই পরিবারের সদস্যরা জানান, এমন ব্যতিক্রমী বিয়ের আয়োজন তাদের জন্য স্মরণীয় হয়ে থাকবে।

এলাকাবাসীর মতে, যমজ দুই বোনের সঙ্গে যমজ দুই ভাইয়ের বিয়ে খুবই বিরল ঘটনা। তাই বিষয়টি স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। আনন্দ-উৎসবের মধ্য দিয়ে সম্পন্ন হওয়া এ বিয়ে এখন সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

জমজ দুই ভাই বলেন- আমরা দুই ভাই লেখাপড়া শেষ করে প্রবাসে থাকি। আমরা ছোটকাল থেকেই একসাথে বড় হয়েছি। তাই আমরা দুই ভাই সিদ্ধান্ত নেই যে, কোন জমজ দুই বোনকে বিয়ে করবো। তার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক গ্রুপ মেসেঞ্জারে তথ্য আদান-প্রদান মাধ্যমে দুই জমজ বোনের সন্ধান পাই। আলহামদুলিল্লাহ, তারা আমাদের বিয়ে করতে সম্মতি দিয়েছে। আমরা দুই জমজ ভাই দুই জমজ বোনকে বিয়ে করতে পেরে খুবই আনন্দিত। আমাদের জন্য সবাই দোয়া করবেন, যেন দাম্পত্য জীবন সুখের হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom