মোহাম্মদ সিরাজুল ইসলাম, কর্ণফুলী (চট্টগ্রাম) সংবাদদাতা :
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় সামাজিক ও মানবিক সংগঠন দুরন্ত দুর্বার-এর প্রধান উপদেষ্টা, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও বৃক্ষপ্রেমী লায়ন মো. হাকিম আলীর সুস্থতা ও দ্রুত আরোগ্য কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) মাগরিবের নামাজের পর চরপাথরঘাটা ব্রীজঘাট সাম্পান চালক কল্যাণ সমিতির কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি লায়ন রমজান আলী রমুের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলামোর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রশাসক স্বাস্থ্যসেবা মমতা স্বাস্থ্য বিভাগের পরিচালক ও দুরন্ত দুর্বারের উপদেষ্টা মির্জা এম. এন. এরশাদ।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ব্রীজঘাট জামে মসজিদের খতিব মাওলানা আহমদ হোসাইন নিজামী এবং ব্রীজঘাট ইসলাম চেয়ারম্যান জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আবদুস সোবহান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুরন্ত দুর্বারের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মির্জা মোহাম্মদ ইসমাইল, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাঈন উদ্দিন, ইঞ্জিনিয়ার মোহাম্মদ হারুন, মুক্ত বিহঙ্গের প্রধান উপদেষ্টা সেলিম খান, এস. এম. পেয়ার আলী, সাবেক সভাপতি জলিল আহমেদ, মুছা শিকদার, ব্রিজঘাট সাম্পান সমিতির সভাপতি আবুল হোসেনসহ সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ জাবেদ, রাজু আহমেদ, ওমর ফারুক রানা, আশরাফ আলী মুন্না, রুবেল, হাফেজ মাসুদ, ইমরান হোসেন, মনছুর আলম, মুন্না, সিফাত ও আবিদ।
এছাড়া বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ এবং এলাকার সর্বস্তরের জনসাধারণ দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে লায়ন মো. হাকিম আলীর দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু ও সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।